Volleyball event | পহলগামে জঙ্গি হানার প্রতিবাদ, ইসলামাবাদে ভলিবল চ্যাম্পিয়নশিপে দল পাঠাবে না ভারত

শেষ আপডেট:

লাহোর : আগামী মাসে ইসলামাবাদে অনুষ্ঠিত হতে চলা সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপে দল পাঠাবে না ভারত। এমনই দাবি করা হয়েছে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। ২৮ মে থেকে জিন্না কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে ওই টুর্নামেন্ট। প্রথমে ঠিক ছিল, ভারত সেখানে দল পাঠাবে। কিন্তু ২২ এপ্রিল পহলগামে জঙ্গি হানার পর ভারত ও পাকিস্তানের সম্পর্কে অবনতি ঘটেছে। ২৬ জন পর্যটককে গুলি করে হত্যার জেরে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এসবের জেরে সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।

পাকিস্তান ভলিবল ফেডারেশনের (পিভিএফ) কর্মকর্তা আব্দুল আহাদ রবিবার বলেছেন, ‘ভারত প্রথমে জানিয়েছিল চ্যাম্পিয়নশিপের জন্য ২২ জন খেলোয়াড় সহ ৩০ সদস্যের দল পাঠাবে। কিন্তু সম্প্রতি তারা জানিয়েছে, আগামী মাসে ইসলামাবাদে অনুষ্ঠিত হতে প্রতিযোগিতায় তারা দল পাঠাবে না।’

২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বই হামলার পর থেকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট বন্ধ। আইসিসি ও এশীয় স্তরের প্রতিযোগিতায় দুই দেশ মুখোমুখি হলেও দ্বিপাক্ষিক ক্রিকেট হয় না। ২০২৩ সালে একদিনের বিশ্বকাপে খেলতে বাবর আজমরা ভারতে এলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে এবছর রোহিত শর্মারা পাকিস্তানে যাননি। ভারতের সমস্ত খেলা হয়েছে দুবাইয়ে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Suvendu Meets Mithun Chakraborty | ব্যস্ত সফরের আগে মহাগুরুর দুয়ারে মুখ্যমন্ত্রী! শুভেন্দুকে ‘সেরা’ সার্টিফিকেট মিঠুনের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা...

Fatima Sana | রেকর্ডের পাতায় পাকিস্তানের ফতিমা সানা, টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম অর্ধশতরান পাক অধিনায়কের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মহিলাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক...

Rishabh Pant | জয়ের আনন্দের মাঝেই ধাক্কা! স্লো ওভার-রেটের জন্য ১২ লাখ টাকা জরিমানা ঋষভ পন্থের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সময়টা যেন কিছুতেই ভালো যাচ্ছে...

Terrorist Killed | আফ্রিকায় খতম আইএস-এর দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি, ঘোষণা ট্রাম্পের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা...