রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

North Sikkim | সেনার তৎপরতায় সচল ডোংখা লা রুট, শুরু লাচেনে আটকে পড়া পর্যটকদের উদ্ধারকাজ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রবল প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে অবশেষে ছন্দে ফেরার ইঙ্গিত উত্তর সিকিমে (North Sikkim)। ভারতীয় সেনা ও বিআরও-র নিরলস প্রচেষ্টায় ডোংখা লা রুটটি চলাচলের যোগ্য করে তোলা সম্ভব হয়েছে (Dongkya La route)। ফলে বুধবার সকাল থেকেই লাচেনে (Lachen) আটকে পড়া পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে (Tourist evacuation)।

জেলা প্রশাসন, ডিডিএমএ এবং লাচেন জুমসার সক্রিয় সহযোগিতায় এই বিশালাকার উদ্ধারকাজ পরিচালিত হচ্ছে। পর্যটকদের মূলত লাচেন— ডোংখা লা—শিব মন্দির—জিরো পয়েন্ট—ইয়ুমথাং—লাচুং রুট দিয়ে নিয়ে আসা হচ্ছে। দুর্গম পাহাড়ি পথ এবং প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে পর্যটকদের ছোট ছোট ব্যাচে ভাগ করে নামিয়ে আনা হচ্ছে, যাতে যাত্রাপথে কোনও বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

ঘটনাস্থলে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়াটি তদারকি করছেন মঙ্গনের জেলাশাসক অনন্ত জৈন, পুলিশ সুপার এল.বি ছেত্রী এবং চুংথাংয়ের মহকুমা শাসক অরুণ ছেত্রী। প্রশাসনের পাশাপাশি লাচেন ইয়ুথ ডেভেলপমেন্ট কমিটি, হোটেল অ্যাসোসিয়েশন (TAAS) এবং স্থানীয় চালকরা এই অভিযানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন।

বিগত দু’দিন ধরে চলা এই চরম অনিশ্চয়তার মধ্যেও লাচেনের স্থানীয় বাসিন্দাদের ধৈর্য এবং অতিথিবৎসল মানসিকতা নজর কেড়েছে সকলের। ডোংখা লা রুটটি পরিষ্কার করতে বিআরও এবং সেনার ভূমিকা যেমন অনস্বীকার্য, তেমনই স্থানীয় ক্লাবগুলির ভূমিকা পর্যটকদের স্বস্তি দিয়েছে। চরম প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে উদ্ধারকারী দলগুলোর এই তৎপরতা পর্যটকদের পাশাপাশি সাধারণ মানুষেরও প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে উদ্ধারকাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে এবং আশা করা হচ্ছে খুব শীঘ্রই আটকে পড়া সমস্ত পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Asha Bhosle Passes Away | ক্যাবারে থেকে ক্ল্যাসিকাল, সব সুরেই যাঁর অবাধ যাতায়াত— বিদায় অপরাজেয় আশা  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় সংগীতের আকাশ থেকে খসে...

North Bengal | চৈত্রের বেখেয়াল ও দোলাচলে ভোটাধিকার, উত্তরবঙ্গে বৃষ্টির মার আর রাজনীতির চোরাস্রোতে দিশেহারা মানুষ

গৌতম সরকার দহন পথ হারিয়েছে। চৈত্র শেষেও সকাল-সন্ধ্যায় মৃদুমন্দ বাতাস।...

Darjeeling | উপেক্ষিত পাহাড়ে মৌন বিদ্রোহ, বঞ্চনার কুয়াশায় ফিকে ভোটের রং

শুভঙ্কর চক্রবর্তী পাহাড়ের এপ্রান্ত থেকে ওপ্রান্তে ছুটে দু’দিন কাটিয়ে দিলাম।...

Asha Bhosle Passes Away | সুরের আকাশে নক্ষত্র পতন, ৯২ বছর বয়সে সুরোলোকে পাড়ি দিলেন কিংবদন্তি সঙ্গীত সম্রাজ্ঞী আশা ভোঁশলে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বলতম...