India Oil Crisis | হামলার আশঙ্কা উড়িয়ে ভারতমুখী তেলবাহী ট্যাঙ্কার ‘জগ লড়কি’, বন্দরে পৌঁছাচ্ছে আরও লক্ষাধিক টন এলপিজি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পশ্চিম এশিয়ার রণক্ষেত্রে চরম উত্তেজনার মাঝে ভারতের জন্য স্বস্তির খবর (India Oil Crisis)। সমস্ত বাধা ও হামলার ঝুঁকি কাটিয়ে ভারত মহাসাগরের দিকে এগিয়ে আসছে একের পর এক তেল ও গ্যাসবাহী জাহাজ। সংযুক্ত আরব আমিরশাহির ফুজাইরা বন্দর (Fujjairah Port) থেকে ৮০ হাজার টনেরও বেশি অপরিশোধিত তেল নিয়ে নিরাপদে রওনা দিয়েছে ভারতীয় ট্যাঙ্কার ‘জগ লড়কি’ (Jag Laadki)। এর পাশাপাশি বিপুল পরিমাণ এলপিজি নিয়ে আরও দুটি জাহাজ সোমবারই ভারতের বন্দরে নোঙর করতে চলেছে।

পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ১৪ মার্চ ফুজাইরাহ বন্দরে তেল লোড করার সময় আক্রমণের মুখে পড়েছিল ভারতীয় জাহাজ ‘জগ লড়কি’। তবে সৌভাগ্যবশত জাহাজ বা নাবিকদের কোনও ক্ষতি হয়নি। রবিবার ভারতীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে জাহাজটি ৮০ হাজার ৮০০ মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে ভারতের উদ্দেশে যাত্রা শুরু করেছে। জাহাজে থাকা সমস্ত ভারতীয় নাবিক সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছে কেন্দ্র।

আজ অর্থাৎ ১৬ মার্চ ভারতের মুন্দ্রা বন্দরে এসে পৌঁছাবে গ্যাসোলিনবাহী জাহাজ ‘শিবালিক’। মঙ্গলবার ১৭ মার্চ কান্দলা বন্দরে পৌঁছাবে ‘নন্দদেবী’। এই দুটি জাহাজে ৯০ হাজার মেট্রিক টনেরও বেশি এলপিজি রয়েছে। এছাড়াও ১.৪ লক্ষ মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে মুম্বই উপকূলে পৌঁছেছে লিবেরিয়ার জাহাজ ‘সেনলং সুয়েজম্যাক্স’। হরমুজ প্রণালী দিয়ে ভারতের একাধিক জাহাজকে যাতায়াতের ছাড়পত্র দেওয়া হলেও ওই এলাকায় এখনও আটকে রয়েছে ২২টি বিদেশি জাহাজ।

সমুদ্রপথে ভারতীয় জাহাজগুলিকে নিরাপত্তা দিতে সক্রিয় ভূমিকা পালন করছে ভারতীয় নৌ-বাহিনী। ‘অপারেশন সংকল্প’-এর মাধ্যমে কড়া নজরদারি চালানো হচ্ছে। এদিকে দেশের অভ্যন্তরে গ্যাস সংকট নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। বিরোধীরা সংসদের আলোচনার দাবি জানালেও সরকারের দাবি, দেশে রান্নার গ্যাসের পর্যাপ্ত জোগান রয়েছে। আতঙ্কিত হয়ে আগাম বুকিং (Panic Booking) করার হারও প্রতিদিন প্রায় এক লক্ষ কমেছে বলে দাবি পেট্রোলিয়াম মন্ত্রকের।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

CM Mamata Banerjee | “শিল্প এবং কৃষি আমার দুই ভাই-বোন”, হলদিয়ায় দাঁড়িয়ে কি কোনো বড় মাস্টারস্ট্রোক দিলেন মমতা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের ময়দানে পূর্ব মেদিনীপুর মানেই...

Amit Shah | “বাংলার মুখ্যমন্ত্রী হবেন এখানকারই কোনো ভূমিপুত্র”, কুলটির সভা থেকে কী বললেন শা?

রাজা বন্দ্যোপাধ্যায়, কুলটি: বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026)...

Amit Shah | “সময় শেষ হচ্ছে…” কুলটির সভা থেকে শা-র ‘বিস্ফোরক’ বার্তা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের (West Bengal Election...

Professors Election Duty | হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উলটে গেল আগের রায়! অধ্যাপকদের নিয়ে কমিশনের সিদ্ধান্তে সিলমোহর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোট মানেই কি কেবল সাধারণ...