শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

Indian Railway | কনফার্ম টিকিটে বদলানো যাবে ভ্রমণের তারিখ! নতুন বছরে নয়া নীতি আনছে রেল

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘুরতে যাচ্ছেন? টিকিট কনফার্ম হয়ে গিয়েছে? কিন্তু জরুরি প্রয়োজনে ভ্রমণের তারিখ বদলাতে হবে আপনাকে। সেক্ষেত্রে এতদিন পুরোনো টিকিট ক্যানসেল করে নতুন করে টিকিট কাটা ছাড়া কোনও উপায় ছিল না। আবার নতুন টিকিট কাটলে তা কনফার্ম হবে কিনা, হলেও টাকা বেশি দিতে হবে কিনা তা নিয়েও রয়েছে হাজারও ঝক্কি। তবে যাত্রীদের এই অসুবিধের কথা ভেবে নীতিতে বড় বদল আনতে চলেছে ভারতীয় রেল (Indian Railway)। এই প্রথম অনলাইনে বুকিং করা টিকিটের ভ্রমণের তারিখ পরিবর্তন করতে পারবেন যাত্রীরা। সেই সুযোগ দেবে রেলওয়ে। এর জন্য কোনও বাড়তি পয়সা লাগবে না।

কেন্দ্রীয় রেল ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, জানুয়ারি থেকে যাত্রীরা কোনও বাড়তি ফি ছাড়াই অনলাইনে তাদের কনফার্ম ট্রেনের টিকিটের তারিখ পরিবর্তন করতে পারবেন। রেলমন্ত্রীর কথায়, পুরোনো ব্যবস্থা আদৌ যাত্রী স্বার্থে ছিল না, নতুন ব্যবস্থা লাগু করার নির্দেশ ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে।

তবে রেলসূত্রে জানা গিয়েছে, তারিখ পরিবর্তন করলে সেই তারিখে কনফার্ম টিকিট মিলবেই তার কোনও নিশ্চয়তা থাকছে না। কারণ কনফার্ম টিকিটের বিষয়টি নির্ভর করবে আসন ফাঁকা আছে কিনা তার উপরে। নতুন টিকিটের দাম যদি বেশি হয় সেক্ষেত্রেও বাড়তি টাকা দিতে হবে যাত্রীদের। তবে এই নতুন নিয়মের ফলে যে যাত্রীরা ভ্রমণের তারিখ পরিবর্তনের জন্য টিকিট ক্যানসেল করতে গিয়ে প্রচুর টাকা ক্যানসেলেশন ফি দিতেন তাঁরা উপকৃত হবেন।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

PM Modi | ‘বন্ধু’ পুতিনকে ঝুলি ভর্তি উপহার দিলেন মোদি! গিফট বক্স যেন এক টুকরো ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে দেশে ফিরেছেন রাশিয়ার...

Cheetah cub dies | জঙ্গলে ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যু চিতাশাবকের, শোরগোল কুনো জাতীয় উদ্যানে  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আরও এক চিতার মৃত্যু হল...

Mosque foundation laying ceremony | মসজিদের শিলান্যাসে কড়া নিরাপত্তা বেলডাঙায়, ৩ লক্ষ মানুষের জমায়েত হবে দাবি হুমায়ুনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মসজিদের শিলান্যাস ঘিরে নিরাপত্তার বেড়াজালে...

Khaleda Zia | খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার তারিখ পিছোল! কবে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী তথা...