Canada | বিদেশে পড়তে গিয়ে মর্মান্তিক পরিণতি! কানাডায় সহপাঠীদের হাতে ‘খুন’ ভারতীয় পড়ুয়া

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে সুদূর কানাডায় (Canada) পাড়ি দিয়েছিলেন মধ্যপ্রদেশের উজ্জয়িনীর বাসিন্দা গুরকিরাত সিং মানোচা (২৩)। কিন্তু সেই স্বপ্ন এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে শেষ হবে, তা কল্পনাও করতে পারেনি তাঁর পরিবার। গত ১৪ মার্চ ব্রিটিশ কলম্বিয়ার ফোর্ট সেন্ট জন শহরে সহপাঠীদের বর্বরোচিত হামলায় মৃত্যু হয়েছে গুরকিরাতের (Indian student killed)। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাঁর জন্মস্থান উজ্জয়িনীতে।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, নর্দান লাইটস কলেজের ছাত্র গুরকিরাত পড়াশোনার পাশাপাশি একটি ওয়ালমার্ট স্টোরে পার্ট-টাইম কাজ করতেন। ঘটনার রাতে কাজ শেষে একদল সহপাঠীর সঙ্গে তিনি বাইরে বেরিয়েছিলেন। অভিযোগ, পূর্বশত্রুতার জেরে ১০ থেকে ১২ জনের একটি দল তাঁকে ঘিরে ধরে নৃশংসভাবে মারধর করে। এরপর তাঁর ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয় বলে দাবি করেছেন গুরকিরাতের দাদা প্রভাসকিরাত সিং। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এদিকে, ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই শোকস্তব্ধ মানোচা পরিবার। বাবা গুরজিৎ সিংয়ের সঙ্গে ঘটনার আগের দিনই শেষ কথা হয়েছিল গুরকিরাতের। তাঁর পরিবারের একমাত্র দাবি, দ্রুত মৃতদেহ দেশে ফিরিয়ে আনা হোক। গুরকিরাতের দাদা জানিয়েছেন, কানাডার পুলিশ প্রাথমিকভাবে কয়েকজনকে আটক করলেও আইনজীবীদের সহায়তায় তারা মুক্তি পেয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে, মৃতদেহ ভারতে আনতে প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে বলে জানানো হয়েছে। শেষকৃত্য সম্পন্ন করার জন্য ভারত সরকারের কাছে এই প্রক্রিয়া ত্বরান্বিত করার আর্জি জানিয়েছে পরিবার। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। হাজার হাজার মাইল দূরে স্বপ্নপূরণ করতে গিয়ে এক তরুণের এমন অকাল প্রয়াণ ফের প্রবাসী ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে বড়সড়ো প্রশ্ন তুলে দিল।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Lebanon | লেবাননে ফরাসি শান্তিরক্ষীদের ওপর হামলা! তীব্র নিন্দা জানাল ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ লেবাননে (Lebanon) রাষ্ট্রসংঘের ফরাসি...

Narendra Modi | ‘নারী হয়তো সবকিছু ভুলে যেতে পারেন…কিন্তু’, বিরোধীদের কড়া বার্তা প্রধানমন্ত্রী মোদীর!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় মহিলা সংরক্ষণ বিল ও...

PM Narendra Modi | নারীর অধিকার কেড়ে নিয়ে উল্লাস বিরোধীদের! জাতির উদ্দেশে ভাষণে গর্জে উঠলেন প্রধানমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় পাশ করানো যায়নি মহিলা...

Strait of Hormuz | হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী জাহাজে গুলি ইরানের! রাষ্ট্রদূতকে তলব করল দিল্লি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হরমুজ প্রণালীতে (Strait of Hormuz)...