Operation Sindoor | রাজনৈতিক বাধাতেই ভারতের যুদ্ধবিমান ধ্বংস! সেনাকর্তার মন্তব্যের ব্যাখ্যা দিল ভারতীয় দূতাবাস

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ‘‘রাজনৈতিক বাধার কারণে ধ্বংস হয়েছিল ভারতের যুদ্ধবিমান।’’ ইন্দোনেশিয়ায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধি হিসাবে কর্মরত নৌসেনা আধিকারিক ক্যাপ্টেন শিব কুমারের এই মন্তব্যে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনার ব্যাখ্যা দিয়ে ইন্দোনেশিয়ার ভারতীয় দূতাবাস আজ জানিয়েছে যে, অপারেশন সিঁদুর সম্পর্কিত একটি সেমিনারে প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধি প্রদত্ত একটি উপস্থাপনা “প্রসঙ্গের বাইরে উদ্ধৃত” করা হয়েছে মিডিয়া রিপোর্টগুলিতে।

এই প্রসঙ্গে ভারতীয় দূতাবাস তাঁদের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লিখেছে, “আমরা একটি সেমিনারে প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধি প্রদত্ত একটি উপস্থাপনা সম্পর্কে মিডিয়া রিপোর্ট দেখেছি। তাঁর মন্তব্য প্রসঙ্গের বাইরে উদ্ধৃত করা হয়েছে। মিডিয়া রিপোর্টগুলি স্পিকারের প্রদত্ত উপস্থাপনার উদ্দেশ্য এবং গুরুত্বের ভুল উপস্থাপনা করেছে।”

প্রসঙ্গত, ভারত সর্বদা এটাই দাবি করে আসছে যে, অপারেশন সিঁদুরের উদ্দেশ্য ছিল পাকিস্তানের গভীরে সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা এবং জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পরও ভারতের প্রতিক্রিয়া উত্তেজনাপূর্ণ ছিল না। এদিকে ক্যাপ্টেন শিব কুমারের মন্তব্যের সূত্র ধরেই বিরোধী দল কংগ্রেস নেমে পড়েছিল আসরে। বর্তমান বিজেপি সরকার দেশবাসীকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ তুলেছিল তারা। এবার ক্যাপ্টেন কুমারের সেই বক্তব্যই “প্রসঙ্গের বাইরে উদ্ধৃত” করা হয়েছে এবং তাঁর উপস্থাপনার ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে জানিয়ে দিল ভারতীয় দূতাবাস।

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

ক্রীড়া জগতে নক্ষত্রপতন: চিরনিদ্রায় মোহনবাগান অন্তপ্রাণ ‘টুটু’ বসু (Tutu Bose)

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : ময়দান তথা বাংলার ক্রীড়া...

TMC Digital Meet | ‘হারিনি, আমাদের হারানো হয়েছে’, ডিজিটাল যোদ্ধাদের মনোবল চাঙ্গা করতে ‘ভোকাল টনিক’ মমতা-অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অভাবনীয়...

Siliguri Corridor Chicken’s Neck | নিশ্ছিদ্র হবে ‘চিকেনস নেক’, ৪৫ দিনের মধ্যে জমি জট কাটিয়ে ফেন্সিংয়ের কাজ শুরুর নির্দেশ নবান্নর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেকে’র...

Pro tem Speaker Tapas Roy Oath | বিধানসভার প্রোটেম স্পিকার পদে শপথ তাপস রায়ের, বুধ-বৃহস্পতি বিধায়কদের মেগা শপথগ্রহণ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভার অন্তর্বর্তীকালীন বা প্রোটেম...