মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

India vs England | চেন্নাইতেও জয়ের ধারা অব্যাহত ভারতের, সিরিজে ২-০ তে এগিয়ে দল

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে জয়ের ধারা বজায় রাখল ভারতীয় ক্রিকেট টিম। ইডেনের পর এবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়াম, ৪ বল বাকি থাকতেই ম্যাচ নিজেদের পকেটে পুরে নিল তাঁরা। আর এই জয়ের সঙ্গেই সিরিজে ২-০ তে এগিয়ে গেল ভারত।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ১৬৫ রান তোলে ইংল্যান্ড। এদিন খেলার প্রথম ওভারেই ফিল সল্টের উইকেট পকেটে পোরেন ভারতের অর্শদীপ সিংহ।  অপর অপেনার বেন ডাকেট ফেরেন ৩ রানের মাথায়।  তবে শুরুর এই ধাক্কা কাটিয়ে এবং ইংল্যান্ড অধিনায়ক জোস বাটলারের অনবদ্য ইনিংসের ওপরে ভর করেই ১৬৬ রানের লক্ষ্যমাত্রা ভারতের সামনে খাড়া করতে সক্ষম হয় ইংল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে একসময় ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে গিয়েছিল ভারতীয় দল । তবে সেখান থেকে তিলক বর্মা-র ম্যাচ জেতানো ইনিংসে ভর করে ৪ বল বাকি থাক্তেই জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় ভারত। ৫৫ বলে ৭২ রানে করে অপ্রাজিত থাকেন তিলক। আজ চাপের মুখে তিলকের খেলা এই অসামান্য ইনিংস আরও একবার দলে তাঁর গুরুত্ব বোঝাল তা বলাই বাহুল্য।

Share post:

Popular

More like this
Related

Calcutta High Court | চন্দ্রকোনায় কনভয়ে ‘হামলা’! সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে শুভেন্দু, মিলল মামলার অনুমতি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। পশ্চিম...

Bangladesh | জেলবন্দি অবস্থায় মৃত্যু বাংলাদেশি গায়ক-আওয়ামি লিগ নেতা প্রলয় চাকীর! চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার বাংলাদেশে (Bangladesh) জেলবন্দি অবস্থায়...

Telangana | বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনা না করলেই বেতন ছাঁটাই! নজিরবিহীন সিদ্ধান্ত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃদ্ধ বাবা-মায়ের (Elder parents) প্রতি...

US-Iran Tariff | ইরানের সঙ্গে বাণিজ্য করলেই ২৫ শতাংশ শুল্ক! চরম হুঁশিয়ারি ট্রাম্পের, যুদ্ধের মেঘ মধ্যপ্রাচ্যে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি...