শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

Indigo Airlines | যাত্রী পরিষেবায় বিপর্যয়! এক ধাক্কায় ৮৫টি বিমান বাতিল করল ইন্ডিগো! কারণটা কী?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইন্ডিগো (Indigo Airlines) বিমান সংস্থার একের পর এক বিমান বাতিলের ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ল মুম্বই ও দিল্লি বিমানবন্দরে। জানা গেছে, কারিগরি সমস্যার কারণে দিল্লি বিমানবন্দর থেকে ৩৮টি ও মুম্বইতে ৩৩টি সব মিলিয়ে অন্তত ৮৫টি বিমান বাতিল করা হয়েছে। আর এর জেরে সমস্যায় পড়েন হাজার হাজার যাত্রী। বিমানবন্দরগুলোতে রীতিমতো অরাজক পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে ইন্ডিগো বিমান সংস্থা।

বিমান বাতিল হতেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন যাত্রীরা, কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যাগ করে পোস্ট করা হয় ছবি-ভিডিও। ভিডিওতে দেখা গেছে, ক্ষুব্ধ যাত্রীরা বিমান সংস্থার কর্মীদের সঙ্গে রীতিমতো তর্ক জুড়ে দিয়েছেন।  ইন্ডিগো জানিয়েছে, ‘আমরা স্বীকার করছি যে গত দুই দিন ধরে নেটওয়ার্ক জুড়ে ইন্ডিগোর কার্যক্রম উল্লেখযোগ্যভাবে ব্যাহত হয়েছে এবং আমরা আমাদের গ্রাহকদের কাছে এই অসুবিধার জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’

সূত্রের খবর, ইন্ডিগোর ফ্লাইট বিলম্ব এবং বাতিল করার পেছনে একাধিক কারণ রয়েছে, যার মধ্যে নভেম্বরে চালু হওয়া নতুন ফ্লাইট ডিউটি ​​টাইম লিমিট অন্যতম বলে মনে করা হচ্ছে। এই ব্যবস্থা বিমান সংস্থার পাইলট ও কর্মীদের উপর প্রভাব ফেলছে। শীতকালে সাধারণত যাত্রীদের সংখ্যা বৃদ্ধি পায়, ফলে যা বিমান সংস্থার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। ফলে সেই সময় চালু করা নয়া ব্যবস্থা গুরুতর সমস্যা তৈরি করেছে। ইন্ডিগো স্বীকার করেছে যে তারা প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হচ্ছে যার ফলে যাত্রী বোর্ডিং প্রক্রিয়াকরণে বিলম্ব হচ্ছে। তবে বিমান সংস্থার তরফে এও আশ্বস্ত করা হয়েছে, যে যাত্রীদের অসুবিধা কমানোর জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

India-South Africa ODI series | ভারতের ভরসা রোকো, ইতিহাসের সামনে দক্ষিণ আফ্রিকা

ভাইজ্যাগ: টস নিয়ে টেনশন। শিশির নিয়ে আতঙ্ক! অদ্ভুত এক সন্ধিক্ষণে...

France | বড়দিনের প্রস্তুতিতে বিপত্তি! ভিড়ে ঢুকে পড়ল বেপরোয়া গাড়ি, পিষে মৃত্যু ১০ জনের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলছিল বড়দিনের প্রস্তুতি (Christmas preparation)।...

Birbhum | তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রক্তাক্ত নানুর! বুথ সভাপতিকে খুনের অভিযোগ, জখম ৪

আশিস মণ্ডল, বোলপুর: তৃণমূলের (TMC) গোষ্ঠী সংঘর্ষের জের। বুথ...

IndiGo flight cancellations | হাজারেরও বেশি ফ্লাইট বাতিলে রেকর্ড, ভোগান্তি যাত্রীদের, সোশ্যাল মিডিয়া পোস্টে ক্ষমা চাইল ইন্ডিগো

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এখনও স্বাভাবিক হল না ইন্ডিগোর...