রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

Jalpaiguri | জলপাইগুড়ি গুলি কাণ্ডে গ্রেপ্তার প্রভাবশালী প্রোমোটার আনন্দ ঘোষ! মুখ্যমন্ত্রীর সফরের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

শেষ আপডেট:

জলপাইগুড়ি: শহরজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে গত বুধবার রাতে জলপাইগুড়ি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের সমাজপাড়া এলাকায় যে গুলি চলার ঘটনা ঘটেছিল, তার ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার (Arrest) করল জেলা পুলিশ। ধৃতের নাম আনন্দ ঘোষ, তিনি পেশায় একজন প্রভাবশালী প্রোমোটার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি মেলায় আনন্দ ঘোষকে গ্রেপ্তার করা হয়। এরপর শুক্রবারই জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে (Jalpaiguri Medical College) তাঁর স্বাস্থ্য পরীক্ষা (মেডিকেল) করিয়ে জেলা ও দায়রা আদালতে পেশ করা হয়েছে। তবে ঠিক কী কারণে তিনি মাঝরাতে গুলি চালিয়েছিলেন, সংবাদমাধ্যমের সেই প্রশ্নের কোনও উত্তর দেননি ধৃত প্রোমোটার।

উল্লেখ্য, বুধবার রাত সোয়া বারোটা নাগাদ সমাজপাড়া এলাকায় অতর্কিতে গুলি চলে। গুলিতে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির কাঁচ এবং অদূরে থাকা একটি কম্পিউটার সেন্টারের কাঁচের দরজা ফুটো হয়ে যায়। ঘটনায় কোনও হতাহতের খবর না থাকলেও শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষত, শনিবার জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের উদ্বোধনে সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বহু বিশিষ্ট অতিথির আসার কথা রয়েছে। এমন হাই-প্রোফাইল সফরের ঠিক আগে শহরের বুকে এই ধরনের ঘটনায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত পদক্ষেপ নিয়ে মূল অভিযুক্তকে জালে তুলল পুলিশ।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Chanchal Super Specialty Hospital | পরিদর্শনের চক্করে ভোলবদল! চেনা দুর্গন্ধ উধাও, একদিনের জন্য ‘সুপার’ হয়ে উঠল চাঁচল হাসপাতাল

সামসী: রাজ্য স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর অফ হেলথ সার্ভিস ড....

Handmade Tea | ‘হ্যান্ডমেড টি’-এ নয়া দিগন্ত, মহিলা ক্ষুদ্র চা চাষিদের সাফল্য উত্তরবঙ্গে

শুভজিৎ দত্ত, নাগরাকাটা: কনফেডারেশন অফ ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স...

Bamangola | ভক্তদের মনস্কামনা পূরণের এক পুণ্যভূমি, ইতিহাস ও পুরাণের মিলনক্ষেত্র তিলভাণ্ডেশ্বর

স্বপনকুমার চক্রবর্তী, বামনগোলা: প্রাচীন বটবৃক্ষের শিকড় আর ডালপালায় মোড়া...

Bateshwar Temple | ধ্বংসস্তূপের মাঝে আজও জীবন্ত প্রাচীন সভ্যতা, অবহেলায় হারিয়ে যাচ্ছে বটেশ্বর মন্দির

অভিরূপ দে, ময়নাগুড়ি: দূর থেকে দেখলে বোঝা মুশকিল যে...