কীভাবে খুন বিজেপি নেতা? জামুড়িয়ার ঘটনার পুনর্নির্মাণ করাল পুলিশ

শেষ আপডেট:

আসানসোল: জামুড়িয়ায় বিজেপি নেতা খুনের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। গত ২৯ এপ্রিল জামুড়িয়ায় ১৯ নম্বর জাতীয় সড়কে গাড়ির মধ্যে থেকে রানিগঞ্জের বিজেপি নেতা রাজেন্দ্র সাউয়ের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ৯ মে হিরাপুরের বাসিন্দা মহম্মদ সাবির (৫২) নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে ১০ দিনের জন্যে হেপাজতে নিয়েছে পুলিশ।

সোমবার ধৃত মহম্মদ সাবিরকে নিয়েই ঘটনার পুনর্নির্মাণ করায় পুলিশ। ধৃতকে এদিন ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। বিজেপি নেতাকে কীভাবে খুন করা হয়, এদিন তা দেখায় অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সাবিরের কাছ থেকে পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। ঘটনা প্রসঙ্গে সাবির পুলিশকে জানায়, তার পিস্তলে ছ’টা গুলি ছিল। তার মধ্যে একটা গুলি সে ব্যবহার করেছিল। বাকি পাঁচটা গুলি সে পুলিশের হাতে তুলে দেয়। আরও জানা গিয়েছে, অভিযুক্ত জুয়া খেলায় আসক্ত ছিল। এই খুনের ঘটনার সঙ্গে জুয়া খেলার টাকার যোগসূত্র রয়েছে বলে পুলিশের ধারণা। এই ঘটনায় শুধু সাবিরই নয়, আরও কয়েকজন যুক্ত রয়েছে বলে পুলিশের অনুমান। তাদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ।

মৃত বিজেপি নেতার পরিবার দাবি করেছিল, রাজেন্দ্র সাউ পাঁচ লক্ষ টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসানসোলে কারও কাছে দেওয়ার জন্য যাচ্ছিলেন। এই বিষয়েও পুলিশ খোঁজ শুরু করেছে বলে জানা গিয়েছে।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Shaktigarh | ২১ জুলাইয়ের ‘রেকর্ড’ ভাঙল ৯ মে! শুভেন্দুর শপথে মিষ্টিমুখ করতে শক্তিগড়ে জনজোয়ার

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান: বাংলার রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া। দীর্ঘ দেড়...

West Bengal Assembly | বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি দুই মহিলা মুখ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর নির্বাচনী লড়াইয়ে কার্যত ধুয়ে...

TMC | মুখ খুলতেই কড়া পদক্ষেপ! তিন মুখপাত্রকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের রেশ কাটতে...

Firhad Hakim | রাজ্যে পালাবদলের আবহেই ‘বেসুরো’ ফিরহাদ! কলকাতা পুরসভার দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের শাসনক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...