IPL 2025 | ইশান ঝড়ে বিপর্যস্ত বেঙ্গালুরু, হায়দরাবাদের কাছে ৪২ রানে হেরেও প্লে অফে কোহলিরা  

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শুক্রবার একানা স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে গেল বেঙ্গালুরু। আরসিবি যেমন আগেই প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে, ঠিক তেমনই সানরাইজার্স আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। এদিন আরসিবি জিতলে লিগ টেবিলের শীর্ষে থাকতেন কোহলিরা। একানা স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে সানরাইজার্স হায়দরাবাদকে ব্যাট করতে পাঠায় বেঙ্গালুরু। ইশান কিষানের ঝোড়ো ইনিংসে ভর করে তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৩১ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। জবাবে  আরসিবি ১৯.৫ ওভারে ১৮৯ রানে অল-আউট হয়ে যায়। ৪২ রানে ম্যাচ হেরে মাঠ ছাড়ে আরসিবি।

এদিন সানরাইজার্স হায়দরাবাদের ইশান অল্পের জন্য হাতছাড়া করেন শতরান। তিনি ৪৮ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন। মারেন ৭টি চার ও ৫টি ছক্কা। এছাড়া ১৭ বলে ৩৪ রান করেন অভিষেক শর্মা। তিনি ৩টি চার ও ৩টি ছক্কা মারেন। ছক্কা মেরে অভিষেক এদিন স্টেডিয়ামে থাকা পুরস্কারের গাড়ির কাচ ভেঙে দিয়েছেন ভুবনেশ্বর কুমারের বলে। ১০ বলে ১৭ রান করেন ট্র্যাভিস হেড। তিনি ৩টি চার মারেন। এনরিখ ক্লাসেন ১৩ বলে করেন ২৪ রান। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৯ বলে ২৬ রান করেন অনিকেত বর্মা। নীতীশ রেড্ডি ৪, অভিনব মনোহর ১২ ও প্যাট কামিন্স ১৩ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৩১ রানের বিশাল ইনিংস খাঁড়া করে হায়দরাবাদ।

আরসিবির হয়ে ২টি উইকেট নেন রোমারিও শেফার্ড। ১টি করে উইকেট সংগ্রহ করেন ভুবনেশ্বর কুমার, লুঙ্গি এনগিদি, সুয়াস শর্মা ও ক্রুণাল পান্ডিয়া।

২৩২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ২০ ওভারও খেলতে পারেনি বেঙ্গালুরু। আরসিবি ১৯.৫ ওভারে ১৮৯ রানে অল-আউট হয়ে যায়। ৪২ রানে ম্যাচ হেরে মাঠ ছাড়ে আরসিবি। আরসিবি আইপিএলে কখনও এত রান তাড়া করে ম্যাচ জেতেনি।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

HS Result 2026 | আদৃতের জয়ে ‘শুভেন্দু-বার্তা’: উচ্চ মাধ্যমিকে প্রথম হওয়ার পর মহাকাশ জয়ের স্বপ্ন!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উচ্চ মাধ্যমিকের (HS Result 2026)...

Samik Bhattacharya reaction | মমতাকে ঘিরে ‘চোর-চোর’ স্লোগান: কার কৃতকর্ম? বিস্ফোরক দাবি শমীকের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট (Calcutta High...

SIR | ১৬ রাজ্য ও ৩ কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধন! তালিকায় নেই হিমাচল-কাশ্মীর-লাদাখ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দেশজুড়ে ভোটার তালিকা আধুনিকীকরণ করা...

Rathindra Bose | চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট থেকে সোজা বিধানসভার স্পিকার! কে এই উত্তরবঙ্গের বিজেপি নেতা রথীন্দ্র বসু?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভার পরবর্তী স্পিকার হিসেবে...