IPL | আইপিএলে রঘু শর্মার ‘জয় শ্রীরাম’ কার্ড, বিজয়ের উত্থানে মাতলেন বরুণ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL) টানটান উত্তেজনার মাঝে এবার ঢুকে পড়ল রাজনীতির আবহ। সোমবার একদিকে বিধানসভা নির্বাচনের ফলাফলে দেশজুড়ে তোলপাড়, ঠিক তখনই বাইশ গজে অভিনব এক উদযাপনে নজর কাড়লেন মুম্বই ইন্ডিয়ান্সের স্পিনার রঘু শর্মা। অন্যদিকে, দক্ষিণী রাজনীতির পটপরিবর্তনে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেল কেকেআর তারকা বরুণ চক্রবর্তীকেও।

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে রঘু শর্মা নিজের প্রথম উইকেট নিয়েই খবরের শিরোনামে। ইনিংসের ১৩তম ওভারে অক্ষত রঘুবংশীর ক্যাচ নিজের বলেই তালুবন্দি করার পর পকেট থেকে একটি চিরকুট বের করেন তিনি। নীল কালিতে লেখা সেই বার্তায় রঘু তাঁর দীর্ঘ ১৫ বছরের সংগ্রামের কথা উল্লেখ করেন।

চিরকুটে লেখা ছিল:”রাধে রাধে। গুরুদেবের ঐশ্বরিক কৃপায় আজ অত্যন্ত বেদনাদায়ক ১৫ বছরের অপেক্ষার অবসান হল। এই সুযোগ দেওয়ার জন্য মুম্বই ইন্ডিয়ান্সকে ধন্যবাদ। চিরকৃতজ্ঞ। জয় শ্রীরাম।”

রাজনৈতিক মহলের মতে, সোমবার পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে বিজেপির (BJP) বিপুল জয়ের দিনেই রঘুর এই ‘জয় শ্রীরাম’ লেখা চিরকুট প্রদর্শন নেহাত কাকতালীয় নাও হতে পারে। বিশেষ করে বাংলায় ২০০-র বেশি আসন নিয়ে পদ্ম শিবিরের ক্ষমতা দখলের আবহে এই উদযাপন সামাজিক মাধ্যমে ব্যাপক চর্চা তৈরি করেছে।

ক্রিকেট ও রাজনীতির এই মিশেলে পিছিয়ে নেই কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তীও। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও, অভিনেতা বিজয় থলপতির দল (TVK) ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। এই সাফল্যে উচ্ছ্বসিত বরুণ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিজয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন— ‘অন্না’ (বড় ভাই)।

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

ISL | ডার্বি ড্রয়েও খেতাবের কাছে লাল-হলুদ! শেষ ম্যাচে ইন্টার কাশীকে হারালেই ইতিহাস

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রবাদেই আছে— ‘খেলা শেষ হওয়ার...

Jeniffer Paes | চিরনিদ্রায় লিয়েন্ডার পেজের মা, প্রাক্তন অলিম্পিয়ানের মহাপ্রস্থান

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভারতের ক্রীড়া ইতিহাসে যে ক'টি...

Mathisha Pathirana | ফিটনেস ছাড়পত্র নিয়েও বিপত্তি, গুজরাত ম্যাচে মাত্র ৮ বল করেই মাঠ ছাড়লেন চোটগ্রস্ত পাথিরানা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ১৮ কোটি টাকা দিয়ে শ্রীলঙ্কার...