SRH vs PBKS IPL 2026 | কোনোলির লড়াই বৃথা! হায়দরাবাদের পাহাড়প্রমাণ রানে চাপা পড়ে হারের হ্যাটট্রিক পঞ্জাবের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএলে শুরুটা ঝোড়ো মেজাজে করলেও হঠাৎ করেই যেন খেই হারিয়ে ফেলেছে পঞ্জাব কিংস। বুধবার সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে পর পর তিন ম্যাচে হারের মুখ দেখল তারা (SRH vs PBKS IPL 2026)। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে হায়দরাবাদ তুলেছিল ৪ উইকেটে ২৩৫ রান। জবাবে কুপার কোনোলির ৫৯ বলে অপরাজিত ১০৭ রানের ইনিংসের সৌজন্যে পঞ্জাব ২০২ রান পর্যন্ত পৌঁছালেও জয় অধরাই থেকে যায়।

ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মা জুটির ঝোড়ো শুরুতেই ব্যাকফুটে চলে যায় পঞ্জাব। পাওয়ার প্লে-তে মাত্র ৩২ বলে ৭৩ রান যোগ করেন তাঁরা। অভিষেক ৩৫ এবং হেড ৩৮ রান করেন। পঞ্জাবের ফিল্ডারদের ক্যাচ ফস্কানোর মাশুল দিতে হয় কড়ায়-গন্ডায়। ঈশান কিশন (৫৫) এবং হাইনরিখ ক্লাসেন (৬৯) দুজনেই অর্ধশতরান করেন। শেষদিকে নীতীশ কুমার রেড্ডির ঝোড়ো ২৯ রান হায়দরাবাদকে ২৩৫-এ পৌঁছে দেয়।

২৩৬ রান তাড়া করতে নেমে শুরুতেই মাত্র ৩.২ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় পঞ্জাব। অধিনায়ক শ্রেয়স আয়ার (৫), প্রিয়াংশ আর্য (১) এবং প্রভসিমরন সিং (৩) চরম ব্যর্থ হন। মাঝপথে মার্কাস স্টোইনিস (২৮) ও সূর্যাংশ শেরগে (২৫) সামান্য প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা যথেষ্ঠ ছিল না।

তবে প্রথমবার আইপিএল খেলতে নামা অস্ট্রেলিয়ার কুপার কোনোলি একাই বুক চিতিয়ে লড়াই করেন। হার নিশ্চিত জেনেও তিনি একের পর এক চার-ছক্কায় হায়দরাবাদ বোলারদের শাসন করেন। মাত্র ৫৯ বলে ১০৭ রান করে অপরাজিত থাকলেও সতীর্থদের সহযোগিতা না পাওয়ায় ৩৩ রানে হারতে হয় পঞ্জাবকে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

West Bengal Assembly | বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি দুই মহিলা মুখ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর নির্বাচনী লড়াইয়ে কার্যত ধুয়ে...

Delhi | দিল্লিতে জারি ‘হাই অ্যালার্ট’! বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লিতে (Delhi) বড়সড় জঙ্গি...

TMC | মুখ খুলতেই কড়া পদক্ষেপ! তিন মুখপাত্রকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের রেশ কাটতে...

Tamil Nadu | তামিলনাডুর মসনদে এবার ‘থালাপতি’! ভিসিকে-আইইউএমএল-এর সমর্থনে নিশ্চিত বিজয়ের জয়যাত্রা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণী রাজনীতির দীর্ঘদিনের দাপুটে শক্তি...