Strait of Hormuz | হরমুজ প্রণালী আবারও বন্ধ করল ইরান! মার্কিন ‘প্রতিশ্রুতি ভঙ্গের’ অভিযোগে নতুন উত্তেজনা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে ফের অস্থিরতার মেঘ। এক দিন আগেই হরমুজ প্রণালী (Strait of Hormuz) খুলে দেওয়ার ঘোষণা করলেও, শনিবার সেই সিদ্ধান্ত থেকে সরে এল ইরান (Iran)। ওয়াশিংটনের বিরুদ্ধে ‘প্রতিশ্রুতি ভঙ্গের’ অভিযোগ তুলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক জলপথ আবারও কঠোর নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা করেছে তেহরানের সামরিক কমান্ড।

শুক্রবার লেবাননে ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতির পর ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা করেছিল। তবে শনিবার সকালে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, জলপথটি আবারও ‘পূর্বের অবস্থায়’ অর্থাৎ কঠোর সামরিক নিয়ন্ত্রণে ফিরে গেছে।

ইরানের সামরিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে: “যুক্তরাষ্ট্র যতক্ষণ না ইরানের বন্দরে যাতায়াতকারী সমস্ত জাহাজের পুনরায় স্বাধীনভাবে চলাচলের বিষয়টি নিশ্চিত করছে, ততক্ষণ হরমুজ প্রণালীর পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে।”

ইরানের এই আকস্মিক সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সাম্প্রতিক হুঁশিয়ারি। শুক্রবার ইরান প্রণালী খুলে দেওয়ার কথা বললেও, ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন যে, তেহরানের সঙ্গে পরমাণু কর্মসূচি সহ সার্বিক কোনো চুক্তি না হওয়া পর্যন্ত মার্কিন নৌ-অবরোধ ‘পূর্ণ শক্তিতে’ অব্যাহত থাকবে। এই আবহেই তেহরান তাদের অবস্থান পরিবর্তন করল, যার ফলে বিশ্ব জ্বালানি বাজারে ফের অনিশ্চয়তার মেঘ ঘনাতে শুরু করেছে।

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

TMC Digital Meet | ‘হারিনি, আমাদের হারানো হয়েছে’, ডিজিটাল যোদ্ধাদের মনোবল চাঙ্গা করতে ‘ভোকাল টনিক’ মমতা-অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অভাবনীয়...

Siliguri Corridor Chicken’s Neck | নিশ্ছিদ্র হবে ‘চিকেনস নেক’, ৪৫ দিনের মধ্যে জমি জট কাটিয়ে ফেন্সিংয়ের কাজ শুরুর নির্দেশ নবান্নর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেকে’র...

Pro tem Speaker Tapas Roy Oath | বিধানসভার প্রোটেম স্পিকার পদে শপথ তাপস রায়ের, বুধ-বৃহস্পতি বিধায়কদের মেগা শপথগ্রহণ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভার অন্তর্বর্তীকালীন বা প্রোটেম...

UAE | মধ্যপ্রাচ্যে নয়া সমীকরণ! ইরানে হামলা চালিয়েছিল আমিরশাহীও? লাভান দ্বীপ তছনছ নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এতদিন কেবল আমেরিকা...