Iran-US ceasefire | মধ্যপ্রাচ্যে ৪০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান, যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে শান্তির বার্তা দিল ভারত

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  দীর্ঘ ৪০ দিনের ভয়ংকর সংঘাতের পর অবশেষে রণবিরতির পথে হাঁটল আমেরিকা, ইজরায়েল ও ইরান। বুধবার ভোরবেলা দু’পক্ষের সম্মতিতে যুদ্ধবিরতি (Iran-US ceasefire) কার্যকর হয়েছে। পশ্চিম এশিয়ার এই উত্তপ্ত পরিস্থিতিতে সংঘর্ষবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রথমবার মুখ খুলল ভারত। বিদেশমন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে (India MEA Statement) জানানো হয়েছে, ভারত বরাবরই সংঘাতের বদলে কূটনৈতিক আলাপ-আলোচনা ও শান্তিমূলক সমাধানের পক্ষে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ঘোষণা অনুযায়ী, আপাতত আগামী ১৪ দিন ইরানে কোনও সামরিক অভিযান চালাবে না আমেরিকা। বিনিময়ে শর্তসাপেক্ষে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ মুক্ত করতে রাজি হয়েছে তেহরান। ভারতের কাছে এই খবর অত্যন্ত স্বস্তির, কারণ হরমুজ প্রণালী বন্ধ থাকায় দেশজুড়ে তেল ও গ্যাসের সরবরাহে টান পড়েছিল এবং জ্বালানি সংকট তৈরি হয়েছিল। বিদেশমন্ত্রকের বিবৃতিতে আশা প্রকাশ করা হয়েছে যে, এবার হরমুজ দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল স্বাভাবিক হবে এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি ফিরবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “এই যুদ্ধে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আশা করি, এবার নির্বিঘ্নে বাণিজ্য চলবে।” উল্লেখ্য, অন্তত ২০টি ভারতীয় জাহাজ হরমুজ প্রণালীতে আটকে থাকার খবর মিলেছিল। ১৪ দিনের এই যুদ্ধবিরতির মেয়াদের মধ্যেই সেগুলিকে নিরাপদে ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ।

এদিকে যুদ্ধ থামলেও সতর্কবার্তা জারি করেছে ইরানের ভারতীয় দূতাবাস। সেখানে থাকা ভারতীয় নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১৪ দিন পর পরিস্থিতি আবারও অগ্নিগর্ভ হয়ে উঠবে কি না, তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ থাকলেও আপাতত শান্তির বাতাবরণকে কাজে লাগিয়ে ঘর গুছিয়ে নিতে চাইছে নয়াদিল্লি।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Lebanon | লেবাননে ফরাসি শান্তিরক্ষীদের ওপর হামলা! তীব্র নিন্দা জানাল ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ লেবাননে (Lebanon) রাষ্ট্রসংঘের ফরাসি...

Narendra Modi | ‘নারী হয়তো সবকিছু ভুলে যেতে পারেন…কিন্তু’, বিরোধীদের কড়া বার্তা প্রধানমন্ত্রী মোদীর!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় মহিলা সংরক্ষণ বিল ও...

PM Narendra Modi | নারীর অধিকার কেড়ে নিয়ে উল্লাস বিরোধীদের! জাতির উদ্দেশে ভাষণে গর্জে উঠলেন প্রধানমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় পাশ করানো যায়নি মহিলা...

Strait of Hormuz | হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী জাহাজে গুলি ইরানের! রাষ্ট্রদূতকে তলব করল দিল্লি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হরমুজ প্রণালীতে (Strait of Hormuz)...