Iran’s Big Proposal on Hormuz | সংঘর্ষ এড়াতে সুর নরম তেহরানের? ওমান উপকূল দিয়ে জাহাজ চলাচলের প্রস্তাব আমেরিকাকে!

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ লাইফলাইন ‘হরমুজ প্রণালী’ নিয়ে দীর্ঘদিনের সংঘাত কি এবার প্রশমিত হতে চলেছে? আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক চাঞ্চল্যকর রিপোর্ট অনুযায়ী, আমেরিকার সঙ্গে সরাসরি সংঘর্ষ এড়াতে একধাপ নমনীয় অবস্থান নিয়েছে ইরান (Iran’s Big Proposal on Hormuz)। ওমানের উপকূল ঘেঁষে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কারগুলি যাতে নিরাপদে পারাপার করতে পারে, সেই মর্মে ওয়াশিংটনকে একটি বিশেষ প্রস্তাব পাঠিয়েছে তেহরান।

হরমুজ প্রণালী (Hormuz Strait) নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে চলা চরম উত্তেজনার মাঝে এই প্রস্তাবকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান প্রস্তাব দিয়েছে যে ওমান উপসাগরের দিকের সরু জলপথ ব্যবহার করে জাহাজগুলি কোনও রকম আক্রমণের ঝুঁকি ছাড়াই চলাচল করতে পারবে। তবে এই ‘নিরাপদ করিডোর’-এর বিনিময়ে একটি বড় শর্ত রেখেছে ইরান— আমেরিকার কাছে তাদের প্রায় সব কটি দাবি মেনে নিতে হবে। যদিও সেই দাবিগুলি ঠিক কী, তা নিয়ে এখনও রহস্য বজায় রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান বনাম আমেরিকা-ইজরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকেই হরমুজ প্রণালীর পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এর আগে পর্যন্ত এই পথে দৈনিক প্রায় ১৩০টি জাহাজ চলাচল করত। কিন্তু সংঘাতের জেরে তেহরান প্রণালী অবরোধ করলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে হাহাকার শুরু হয়। এর পালটা হিসেবে গত রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজে ইরানের একাধিপত্য খর্ব করতে পালটা অবরোধের ডাক দেন, যা পরিস্থিতিকে যুদ্ধের দোরগোড়ায় পৌঁছে দেয়।

পারস্য এবং ওমান উপসাগরের মধ্যবর্তী মাত্র ৩৪ কিলোমিটার চওড়া এই সরু জলপথটির একদিকে ইরান (Iran) এবং অন্যদিকের কিছুটা অংশ ওমানের নিয়ন্ত্রণে। ভৌগোলিক অবস্থানের সুযোগ নিয়ে ইরান দীর্ঘদিন ধরেই এখানে শুল্ক আদায় বা জাহাজ আটকানোর হুমকি দিয়ে আসছিল। তবে বর্তমান প্রস্তাবটি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজগুলি বড়সড়ো স্বস্তি পাবে। এখন দেখার বিষয়, হোয়াইট হাউস ইরানের এই শর্তসাপেক্ষ প্রস্তাব গ্রহণ করে কি না।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Nepal | অবতরণের সময় বিপত্তি! যাত্রীবাহী বিমানের চাকায় আগুন, হুলস্থুল কাঠমান্ডু বিমানবন্দরে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবতরণের সময় বড়সড়ো দুর্ঘটনার হাত...

Trump’s Move & Oil Surge | ট্রাম্পের এক ‘না’ তে বিশ্ববাজারে কম্পন, রেকর্ড ছাড়াল তেলের দাম!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাত্র কয়েক শব্দের একটি সোশ্যাল...

Hantavirus outbreak | এমভি হন্ডিয়াস প্রমোদতরীতে হান্টা-আতঙ্ক! আক্রান্ত ২ ভারতীয় নাগরিক, ১২টি দেশকে চূড়ান্ত সতর্কবার্তা হু-র

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটল ডেস্কঃ বিশ্বজুড়ে করোনা-স্মৃতির আবহে এবার নতুন...