বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

Iron-rich Foods | শরীরে বাড়বে আয়রনের মাত্রা, শীতে পাতে রাখবেন কোন খাবারগুলি?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শরীর ভালো আয়রনের প্রয়োজন। আয়রনের ঘাটতির ফলে হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে পারে। ফলে রক্তাল্পতার সমস্যা দেখা দেবে। সেই সঙ্গেই ক্লান্তি, মাথা ঘোরা, খিদে কমে যাওয়ার মতো সমস্যা হবে। তাই শরীরে আয়রনের ঘাটতি প্রথমেই রোজের খাওয়াদাওয়াতেই নজর দিতে হবে। তবে এমন কিছু খাবার রয়েছে, যা খেলে আয়রনের শরীরে ঘাটতি কমে (Iron-rich Foods)। সেগুলি কী কী তা জেনে নিন।

মেথির পরোটা

মেথিতেও অনেকটা পরিমাণে আয়রন থাকে। তাই মেথির পরোটা বা রুটি, মেথি দিয়ে রান্না সবজি খাওয়া যেতেই পারে। মেথির পরোটা বানালে ময়দার বদলে আটাই ব্যবহার করুন। আটা, নুন ও জোয়ান গুঁড়ো, কসুরি মেথি আর তেল ভালো করে মিশিয়ে নিন। তাতে একে একে কাঁচা লংকা কুচি, মেথি শাক কুচি, রসুন কুচি আর পরিমাণ মতো জল নিয়ে মেখে নিন। মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে নিন। লেচি পরোটার আকারে বেলে নিয়ে সামান্য ঘি দিয়ে দু’পিঠ ভেজে নিন।

পালং স্যুপ

শীতের সময়ে বাজারে টাটকা পালং শাক পাওয়া যাচ্ছে। তাই এই সময় পালংয়ের স্যুপ বানিয়ে নিতে পারেন। পালংয়ে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি,কে ও আয়রন থাকে। জল গরম করে তাতে কুচিয়ে রাখা পালং পাতা দিয়ে দিন। এরপর সামান্য নুন দিয়ে জল ফুটতে দিন। পালং সিদ্ধ হয়ে এলে তাতে দুধ ঢেলে দিন। আঁচ কমিয়ে ফোটান যাতে মিশ্রণটি ঘন হয়ে আসে। এরপর একটি প্যানে অলিভ অয়েল দিয়ে তাতে অরিগ্যানো ও স্প্রিং অনিয়ন দিয়ে নাড়াচাড়া করুন। তারপর পালং-দুধের মিশ্রণটি ঢেলে দিন। ফুটে গেলে গোলমরিচ ছড়িয়ে পরিবেশন করুন।

শীতের গুড়

গুড়ে প্রচুর পরিমাণে আয়রন থাকে। খেজুর গুড় বা আখের গুড় আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামে সমৃদ্ধ। রান্নায় চিনির পরিমাণ কমিয়ে গুড় দিতে পারেন। গুড়ের চা, গুড়ের পায়েস এমনকি শীতের সময়ে গুড় দিয়ে বানানো মিষ্টি খেয়েও উপকার পাবেন।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Aluminum Foil | অ্যালুমিনিয়াম ফয়েলে খাবার প্যাকিং করছেন? চিকিৎসকদের এই সতর্কতা না মানলে বড় বিপদ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্যস্ত জীবনে সময় বাঁচাতে আমরা...

Winter Care Tips | শীতের পোশাকেই লুকিয়ে সংক্রমণের ঝুঁকি! সুস্থ থাকতে মেনে চলুন এই জরুরি টিপস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরমকালে ঘামের ভয়ে আমরা রোজ...

Teeth | দাঁতের বারোটা বাজাচ্ছে আপনার রোজকার এই ৫টি কাজ, আজই সতর্ক হন!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: খাওয়াদাওয়া থেকে শুরু করে পরিষ্কার-পরিচ্ছন্ন...

Weight Loss | ডুবো তেলে ভাজা নয়, মেদ ঝরাতে পাতে রাখুন এই ৫টি স্বাস্থ্যকর পরোটা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওজন কমানোর কথা ভাবলেই আমরা...