Refrigerated Food | ফ্রিজের খাবার কতদিন নিরাপদ? বিশেষজ্ঞরা যা বলছেন তা শুনলে আঁতকে উঠবেন!

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্তমানের ইঁদুর দৌড়ের জীবনে প্রতিদিন রান্নার সময় নেই অনেকেরই। তাই একবারে অনেকটা রান্না করে ফ্রিজে তুলে রাখাই এখনকার দস্তুর। কিন্তু মাছ-মাংস বা ভাত কতদিন ফ্রিজে নিরাপদ? আমাদের অজান্তেই কি ফ্রিজের খাবারে বাসা বাঁধছে বিষাক্ত জীবাণু? সাম্প্রতিক গবেষণায় উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য (Refrigerated Food)।

ভারতের খাদ্য সুরক্ষা সংস্থা (FSSAI) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র মতে, ফ্রিজের কম তাপমাত্রায় খাবারের পচন ধীর হয় ঠিকই, কিন্তু ব্যাকটিরিয়ার বংশবৃদ্ধি পুরোপুরি বন্ধ হয় না। বিশেষ করে রান্না করা ভাত ২৪ ঘণ্টার বেশি ফ্রিজে রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে Bacillus cereus নামক ব্যাকটিরিয়া জন্মাতে পারে, যা থেকে বমি ও ডায়রিয়া হওয়ার প্রবল সম্ভাবনা থাকে।

কোন খাবার কতদিন রাখবেন?

বিশেষজ্ঞদের মতে, প্রতিটি খাবারের একটি নির্দিষ্ট ‘শেল্ফ লাইফ’ থাকে। যেমন রান্না করা ভাতের সর্বোচ্চ ২৪ ঘণ্টা, ডাল, তরকারি ও মাছ-মাংসের বড়জোর ৪৮ ঘণ্টা। কাটা ফল ও স্যালাড ২৪ ঘণ্টার মধ্যেই খেয়ে ফেলা উচিত। প্যাকেট খোলার পর দুধ ও দুগ্ধজাত পণ্য ২-৩ দিনের বেশি রাখা ঠিক নয়।

অনেকেই গরম খাবার সরাসরি ফ্রিজে ঢুকিয়ে দেন, যা মারাত্মক ভুল। এতে ফ্রিজের ভেতরের তাপমাত্রা বেড়ে গিয়ে অন্যান্য খাবারকেও দূষিত করে। খাবার আগে ঘরের তাপমাত্রায় ঠান্ডা করে তারপর এয়ারটাইট কন্টেনারে রাখা উচিত। মনে রাখবেন, খাবার গরম করলে অনেক সময় স্বাদ ফিরলেও ব্যাকটিরিয়ার তৈরি বিষ (Toxin) নষ্ট হয় না। তাই স্বাদ ও গন্ধ ঠিক থাকলেও বাসি খাবার এড়িয়ে চলাই শ্রেয়। সামান্য অসতর্কতা ডেকে আনতে পারে দীর্ঘমেয়াদি হজমের সমস্যা বা ফুড পয়জনিং। শরীর সুস্থ রাখতে টাটকা খাবারের কোনও বিকল্প নেই।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

TB-Free Goal | টিবিমুক্ত ভারত : চ্যালেঞ্জ হলেও অসম্ভব নয়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতকে টিবি বা যক্ষ্মামুক্ত করার...

Uterine Fibroids Treatment | ফাইব্রয়েড মানেই অপারেশন নয়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজকাল সচেতনতা বাড়ার ফলে অনেক...

Yoga | খালি পেটে না কি খেয়ে? যোগব্যায়ামের সুফল পেতে ডায়েট চার্টে বদল আনুন আজই

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জিমে গিয়ে ভারী ওজন তোলার...

Morning Tea-Coffee | সকালে খালি পেটে চা-কফিতেই লুকিয়ে বিপদ! সুস্থ থাকতে মানুন এই সহজ নিয়ম

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘুম থেকে উঠেই ধোঁয়া ওঠা...