Waqf Act 2025 | হিন্দু ধর্মীয় ট্রাস্টে মুসলিমদের সদস্যপদ মিলবে? কেন্দ্রকে প্রশ্ন প্রধান বিচারপতির

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হিন্দু ধর্মীয় ট্রাস্টগুলিতে মুসলিমদের সদস্যপদ দেওয়া হবে কি? ওয়াকফ সংশোধনী আইনের (Waqf act 2025) শুনানিতে সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির বেঞ্চে এমনই প্রশ্নের মুখে পড়লেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। নতুন ওয়াকফ সংশোধনী আইনে যেভাবে ওয়াকফ বোর্ডে হিন্দু সদস্য রাখার কথা বলা হয়েছে তার প্রেক্ষিতেই এই প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। যদিও এনিয়ে কোনও জবাব দেননি তুষার মেহতা।

এদিন ওয়াকফ আইনে জেলাশাসকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে প্রধান বিচারপতি আরও বলেন, ‘জেলাশাসক যদি সিদ্ধান্ত নিতে শুরু করেন যে, কোনটা ওয়াকফ, কোনটা নয়, তা কি ঠিক হবে?’ পাশাপাশি তিনি জানতে চান, কোনও ওয়াকফ সম্পত্তি নথিভুক্তকরণ হয়ে গেলে, তাকে কি নতুন আইনে বাতিল ঘোষণা করা যাবে? ব্রিটিশরা এ দেশে আসার আগে সম্পত্তির নথিভুক্তকরণ হত না। অনেক মসজিদ চতুর্দশ, পঞ্চদশ শতকে তৈরি হয়েছিল। যেমন জামা মসজিদ। কোনটা ওয়াকফ সম্পত্তি, কোনটা নয়, তা নিয়ে কোর্টকে সিদ্ধান্ত নিতে বলা হোক।’ তবে নতুন আইন নিয়ে কেন্দ্রীয় সরকারকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দু’সপ্তাহের মধ্যে উত্তর দিতে হবে কেন্দ্রকে। অন্যদিকে, আজ ওয়াকফ আইন নিয়ে অন্তর্বর্তী কোনও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ফের শুনানি রয়েছে।

কেন্দ্রীয় সরকারের ওয়াকফ আইনের প্রতিবাদে সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলা করে ইসলামিক সংগঠন এবং রাজনৈতিক দলগুলি। বুধবার সেই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে। শুনানি শুরু হতেই ওয়াকফ আইন নিয়ে হিংসার ঘটনায় রীতিমত উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তাঁর মন্তব্য, ‘এটা অত্যন্ত আশঙ্কার বিষয়। এনিয়ে কোনও সিদ্ধান্ত নিতে হবে। এক, আমরা পিটিশন শুনব। দুই, হাইকোর্টে পাঠিয়ে দেব। তিন, হাইকোর্টে (High Court) পড়ে থাকা পিটিশনও গ্রহণ করে আমরাই সিদ্ধান্ত নেব।’

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Suvendu Meets Mithun Chakraborty | ব্যস্ত সফরের আগে মহাগুরুর দুয়ারে মুখ্যমন্ত্রী! শুভেন্দুকে ‘সেরা’ সার্টিফিকেট মিঠুনের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা...

Gwalior Girl Gangraped | গোয়ালিয়রে কিশোরীকে অপহরণ করে বেঙ্গালুরুতে গণধর্ষণ! দুই মহিলা সহ গ্রেপ্তার ৫

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গোয়ালিয়র থেকে...

Kashmir | কাশ্মীরে বড়সড় সাফল্য নিরাপত্তাবাহিনীর, আরাগামের পাহাড়ি গুহা থেকে বিপুল যুদ্ধ সরঞ্জাম উদ্ধার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: উত্তর কাশ্মীরের (Kashmir) বান্দিপোরা জেলার...

Terrorist Killed | আফ্রিকায় খতম আইএস-এর দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি, ঘোষণা ট্রাম্পের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা...