সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

Bangladesh | ক্রমশই বাড়ছে অশান্তি! এবার বাংলাদেশে ‘বলপূর্বক’ বন্ধ করে দেওয়া হল ইসকনের সেন্টার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) ইতিমধ্যেই ইসকনকে নিষিদ্ধ করার দাবি তুলেছে একাধিক ইসলামপন্থী সংগঠন। এমনকি ইসকনকে নিষিদ্ধ করার ব্যাপারে বাংলাদেশের হাইকোর্টেও আবেদন জানানো হয়েছে। বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল মহম্মদ আসাদুজ্জামানও ইসকনকে ধর্মীয় মৌলবাদী সংগঠন’ বলে উল্লেখ করেছেন। এই পরিস্থিতিতেই এবার বাংলাদেশে ইসকনের একটি সেন্টার (ISKCON centre) জোর করে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল।

জানা গিয়েছে, বাংলাদেশের ঢাকা ডিভিশনের মাদারিহাট জেলার শিবচর উপজেলায় ঘটনাটি ঘটেছে। শিবচরের টিএনটি মোড় এলাকায় অবস্থিত ইসকনের নামহাট্টা সেন্টারটিকে বলপূর্বক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ (Forcibly shut down)। এমনকি অফিসের সামনে থেকে ইসকনের প্রতিষ্ঠাতা ছবি সহ একটি হোর্ডিংও নামিয়ে দেওয়া হয়। সেন্টারটি ২৪ ঘণ্টার মধ্যে গুটিয়ে নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। এরপর সেখানে যান সেনারা। ইসকনের ভক্তদের গাড়িতে করে সেখান থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।

প্রসঙ্গত, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের মাত্রা বেড়েছে। এর প্রতিবাদে পড়শি দেশটিতে আন্দোলনে নেমেছেন সংখ্যালঘুরা। তাঁদেরই নেতৃত্ব দিচ্ছিলেন সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় প্রভু। কিন্তু সম্প্রতি চট্টগ্রামে হিন্দুদের এক সমাবেশ হয়েছিল। সেখানেই রাষ্ট্রদোহের অভিযোগ ওঠে চিন্ময় প্রভুর বিরুদ্ধে। এই অভিযোগে সোমবার ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। তারপর থেকেই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। ঘটনার প্রতিবাদে ঢাকা থেকে শুরু করে চট্টগ্রামে পথে নেমেছেন হাজার হাজার হিন্দু। এসবের মাঝেই মঙ্গলবার চট্টগ্রামে হিন্দু সংখ্যালঘুদের প্রতিবাদ মিছিলে সংঘর্ষে মৃত্যু হয় আইনজীবী সাইফুল ইসলামের। বাংলাদেশে এই নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে কী পদক্ষেপ করা যেতে পারে, তা সরকারের কাছে জানতে চেয়েছে হাইকোর্ট।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

India vs South Africa | ধর্মশালায় ভারতের দাপট, প্রোটিয়াদের ৭ উইকেটে হারিয়ে সিরিজে ২-১ লিড

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়...

GOAT Tour | ওয়াংখেড়ের বুকে ‘স্বপ্নের সওদাগর’: মেসি-দর্শনের অভূতপূর্ব ইতিকথা, কেন পারল না যুবভারতী?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যুবভারতীর হাজার হাজার দর্শক যে...

Lionel Messi | মুম্বইয়ে ফুটবলের মহাতারকা, রবির সন্ধ্যায় মেসিকে ঘিরে উদ্বেল ওয়াংখেড়ে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতা হায়দরাবাদের পর ভারত সফরের দ্বিতীয়...

Bondi Beach | সিডনির বন্ডি বিচে হামলার তীব্র নিন্দা মোদির, মনে করালেন সন্ত্রাসবাদের প্রতি ‘জিরো টলারেন্স’ নীতির কথা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইহুদিদের উৎসব ‘হানুক্কা’ চলাকালীন সিডনির...