Lebanon Israel War 2026 | সংঘর্ষবিরতি লঙ্ঘন, লেবাননে ইজরায়েলি হামলায় নারী ও শিশুসহ মৃত্যু ১২ জনের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে পুনরায় ভয়াবহ হামলা চালাল ইজরায়েল। জানা গিয়েছে, শুক্রবার দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার হাব্বুশ এলাকায় ইজরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় এক মহিলা ও শিশুসহ অন্তত আট জন নিহত হয়েছেন এবং ১০ জন গুরুতর আহত হয়েছেন (Lebanon Israel War 2026)। এছাড়া টায়ার জনপদ ও আশপাশের এলাকায় হামলায় আরও চার জনের মৃত্যু হয়েছে বলে লেবানন সরকার ও সেনার সূত্রে জানা গিয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে লেবাননে ইজরায়েলি হানায় নিহতের মোট সংখ্যা ২৬০০ ছাড়িয়ে গিয়েছে। মূলত গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মাটিতে ইজরায়েলি সেনার হামলার পর হিজ়বুল্লা গোষ্ঠীর প্রত্যাঘাতের জবাবে রাজধানী বেইরুটসহ লেবাননের বিস্তীর্ণ এলাকায় এই ধ্বংসলীলা শুরু করে তেল আভিভ, যার ফলে বর্তমানে প্রায় ৮ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

পশ্চিম এশিয়ায় শান্তি স্থাপনের লক্ষে গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০ দিনের একটি সংঘর্ষবিরতি ঘোষণা করেছিলেন, যা শুক্রবারের এই হামলার ফলে ভেঙে পড়ল। ইরান বারবার দাবি করে আসছে যে, যেকোনো রাজনৈতিক সমঝোতার আগে লেবাননে ইজরায়েলের আগ্রাসন বন্ধ হওয়া প্রয়োজন। এই সংঘর্ষের ফলে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষীদের নিরাপত্তা নিয়েও ভারতসহ ৩০টি দেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাত সাময়িকভাবে নিয়ন্ত্রিত হলেও ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন ও ইজরায়েলি অভিযানের পর পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। নতুন করে শুরু হওয়া এই হামলা মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমঝোতার ক্ষেত্রে বড়সড় অন্তরায় হয়ে দাঁড়াল বলে মনে করা হচ্ছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Trump-Xi Meeting | বেজিংয়ে ট্রাম্প-জিনপিং ‘মহাবৈঠক’, আড়ালে রয়ে গেল কোন মারাত্মক ফাটল?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বেজিংয়ের হাই-প্রোফাইল দ্বিপাক্ষিক বৈঠক শেষে...

Pakistan Army Camp Attack | পাক সেনাছাউনিতে হামলা, মৃত অন্তত ১৫ সেনা, দায় স্বীকার টিটিপি-র 

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আবারও বড় জঙ্গি হামলায় রক্তাক্ত...

Xi Jinping-Trump | বেজিংয়ে মোলাকাত: ট্রাম্পকে শি-র বিশেষ বার্তা, ‘সম্পর্ক যেন বিগড়ে না যায়’!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিশ্ব রাজনীতির দুই মহাশক্তিধর রাষ্ট্রপ্রধানের...