শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

Israel-Hamas | ট্রাম্পের আর্জিকে বুড়ো আঙুল! গাজায় ফের হামলা ইজরায়েলের, নিহত ৭

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বোমাবর্ষণ বন্ধ করতে বলার মাত্র কয়েক ঘণ্টা পরই গাজায় ফের হামলা চালাল ইজরায়েলি সেনা। এতে ৭ জন নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাকি পণবন্দিদের মুক্তি দেওয়ার বিষয়ে রাজি হয়েছে হামাস। মার্কিন প্রেসিডেন্টের দেওয়া বেশিরভাগ প্রস্তাব মেনে নিতেও সম্মত হয়েছে তারা। সেকারণে গাজায় বোমাবর্ষণ বন্ধের জন্য নেতানিয়াহুর কাছে আর্জি জানিয়েছেন ট্রাম্প। কিন্তু তার পরও নেতানিয়াহুর বাহিনী শনিবার ভোর থেকে গাজা সিটিতে বিমান হামলা চালিয়েছে। গোলাবর্ষণে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে বলেছেন, ‘এটি ছিল খুবই ভয়ংকর রাত। রাতে ইজরায়েলি সেনাবাহিনী গাজা শহর এবং উপত্যকার বিভিন্ন এলাকায় বিমান হামলা ও কামান থেকে গোলাবর্ষণ চালিয়েছে। রাতভর হামলায় ২০টি বাড়ি ধ্বংস হয়েছে।’

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

SIR | রাজ্যে এসআইআরে গ্রহণযোগ্য নথি ‘স্থায়ী বসবাসের শংসাপত্র’! নয়া নির্দেশিকা জারি কমিশনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড়...

Sikkim Earthquake | ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম! কম্পন অনুভূত শিলিগুড়ি-জলপাইগুড়িতেও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম...

Bangladesh | হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার হয়েছিলেন, বাংলাদেশের জেলেই মৃত্যু প্রাক্তন মন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জেলবন্দি অবস্থায় মৃত্যু হল আওয়ামি...

India match boycott Pakistan | শ্রীলঙ্কার ‘হুমকি’ ও আইসিসি-র চাপে কোণঠাসা পিসিবি, ভারত ম্যাচ নিয়ে সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের...