রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

ISRO | এস সোমনাথের পর এবার কে হচ্ছেন ইসরোর পরবর্তী চেয়ারম্যান? নাম ঘোষণা কেন্দ্রের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) পরবর্তী চেয়ারম্যানের নাম ঘোষণা করল কেন্দ্র। বর্তমানে এই দায়িত্বে রয়েছেন এস সোমনাথ (S Somanath)। এবার দায়িত্ব নিতে চলেছেন ভি নারায়ণন (V Narayanan)। ১৪ জানুয়ারি মেয়াদ শেষ হচ্ছে সোমনাথের। ওইদিনই দায়িত্ব নেবেন নারায়ণন। ইসরোর পাশাপাশি ভারত সরকারের মহাকাশ দপ্তরের প্রধান সচিবের দায়িত্বও নিতে চলেছেন তিনি। আগামী ২ বছরের জন্য এই দায়িত্ব সামলাবেন তিনি।

দেশের অন্যতম বিশিষ্ট বিজ্ঞানী নারায়ণন বর্তমানে লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টারের ডিরেক্টর পদে রয়েছেন। ১৯৮৪ সালে ইসরোতে যোগ দেওয়া এই বিজ্ঞানীর রকেট ও মহাকাশযান পরিচালনায় ৪০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন। মহাকাশযান উৎক্ষেপণের জন্য প্রয়োজন ক্রায়োটিক ইঞ্জিন। অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন সেই ইঞ্জিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। রকেট এবং স্পেসক্রাফট প্রোপালশন বিশেষজ্ঞ তিনি। শুধু তাই নয়, ইসরোর গগনযান প্রোজেক্টের সঙ্গেও যুক্ত রয়েছেন নারায়ণন।

নতুন দায়িত্ব প্রসঙ্গে নারায়ণন বলেন, ‘আমাদের কাছে ভারতের মহাকাশ গবেষণার স্পষ্ট রোডম্যাপ রয়েছে। দুর্দান্ত সব প্রতিভারা রয়েছে। আশা করছি ইসরোকে আমরা এক নয়া উচ্চতায় পৌঁছে দেব।’

তামিলনাড়ুতে (Tamil Nadu) জন্ম নারায়ণনের। সেখানে স্কুল পাশের পর খড়গপুর আইআইটি থেকে ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে এখান থেকেই অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পিইচডি করেন। পিএইচডি শেষ করার পরই ইসরোতে যোগ দেন তিনি।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Amit Shah vs Rahul Gandhi | ‘ডাহা মিথ্যে বলছেন’, বাণিজ্য চুক্তি নিয়ে রাহুলকে চ্যালেঞ্জ শা’য়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : কৃষি ও আন্তর্জাতিক বাণিজ্য...

India VS Pakistan T20 | ইশানের লড়াকু ৭৭, কলম্বোয় পাকিস্তানকে ১৭৬ রানের টার্গেট দিল ভারত   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী...

India VS Pakistan T20 | হ্যান্ডশেক ছাড়াই শুরু মহারণ! টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্রিকেট বিশ্বের দীর্ঘ প্রতীক্ষার অবসান...

Mule Accounts | জম্মু-কাশ্মীরে ৮০০০ বেনামি অ্যাকাউন্টের হদিশ! ‘ডিজিটাল হাওয়ালা’ ও জঙ্গি মদতের আশঙ্কায় বড় পদক্ষেপ নিরাপত্তা সংস্থার

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের উপত্যকায় বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার...