J-35AE fighter jet | আমেরিকার এফ-৩৫-কে চ্যালেঞ্জ! ইসলামাবাদের আকাশ পাহারা দেবে চিনের পঞ্চম প্রজন্মের স্টেল্‌থ জেট

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্ব সামরিক বাজারে নিজেদের আধিপত্য বাড়াতে এবং মার্কিন শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ জানাতে বড় পদক্ষেপ নিল চিন। বেজিংয়ের হাতে থাকা পঞ্চম প্রজন্মের স্টেল্‌থ যুদ্ধবিমান ‘জে-৩৫এই’ (J-35AE fighter jet) এবার তারা তুলে দিতে চলেছে পাকিস্তানের হাতে। আমেরিকার সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান এফ-৩৫-এর যোগ্য জবাব হিসেবে এই ‘জে-৩৫এই’-কে তুলে ধরছে বেজিং (Beijing)।

চিনের হাতে আগে থেকেই জে-২০ নামক স্টেল্‌থ বিমান থাকলেও, জে-৩৫ সিরিজটি অনেক বেশি আধুনিক ও নিখুঁত বলে দাবি করা হচ্ছে। এই যুদ্ধবিমানের প্রধান বৈশিষ্ট্য হলো এর ‘স্টেল্‌থ’ প্রযুক্তি, যা অনায়াসেই শত্রুপক্ষের রেডারকে ধোঁকা দিতে পারে। এছাড়া এতে রয়েছে উন্নত ইনফ্রারেড ব্যবস্থা। এতদিন এই সিরিজের বিমান চিনের নৌসেনার হাতে থাকলেও, অত্যাধুনিক জে-৩৫এই সংস্করণটি এবার চিনা বায়ুসেনার অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত বছর প্যারিস এয়ার শো-তে এই বিমানের মহড়া হয়েছিল। সেই সময় থেকেই এই বিমানটি কাদের হাতে প্রথম যাবে, তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। চিনের দাবি, আমেরিকার এফ-৩৫-এর তুলনায় এই বিমান অনেক বেশি সস্তা এবং কার্যকর। পাকিস্তান এই বিমানটি কেনার জন্য আগে থেকেই আগ্রহ প্রকাশ করেছিল। এবার চিনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, জে-৩৫এই বিমানের প্রথম আন্তর্জাতিক গ্রাহক হতে চলেছে ইসলামাবাদ।

সামরিক বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হাতে পেলে দক্ষিণ এশিয়ার আকাশপথের সমীকরণ বদলে যেতে পারে। ভারত যখন নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান (AMCA) তৈরির পথে রয়েছে, তখন পাকিস্তানের হাতে চিনা স্টেল্‌থ বিমানের উপস্থিতি দিল্লির জন্য চিন্তার কারণ হতে পারে। যদিও কিছু রিপোর্ট বলছে যে, আন্তর্জাতিক বাজারে এই বিমানের চাহিদা নিয়ে সংশয় রয়েছে, তবুও পাকিস্তানের জন্য এটি এক বিশাল সামরিক শক্তি বৃদ্ধি হতে চলেছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Iranian Aircraft | আমেরিকার চোখে ধুলো দিয়ে পাকিস্তানে লুকোনো ছিল ইরানের যুদ্ধবিমান! ফাঁস চাঞ্চল্যকর তথ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকা ও ইরানের মধ্যে সাম্প্রতিক...

Nepal | অবতরণের সময় বিপত্তি! যাত্রীবাহী বিমানের চাকায় আগুন, হুলস্থুল কাঠমান্ডু বিমানবন্দরে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবতরণের সময় বড়সড়ো দুর্ঘটনার হাত...

Trump’s Move & Oil Surge | ট্রাম্পের এক ‘না’ তে বিশ্ববাজারে কম্পন, রেকর্ড ছাড়াল তেলের দাম!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাত্র কয়েক শব্দের একটি সোশ্যাল...