রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

Jalpaiguri INTTUC Committee Row | তপন দে’র ঘোষিত কমিটি ‘অবৈধ’! জলপাইগুড়ি আইএনটিটিইউসি-তে ঋতব্রতর বড় পদক্ষেপ

শেষ আপডেট:

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: আইএনটিটিইউসি’র জলপাইগুড়ি জেলা কমিটি (Jalpaiguri INTTUC Committee Row) নিয়ে জট পাকল। সেই কমিটির কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে দিয়েছিলেন জেলা সভাপতি তপন দে। সেই ঘোষণাপত্রে তপনের পাশাপাশি স্বাক্ষর ছিল তৃণমূলের জেলা চেয়ারম্যান খগেশ্বর রায়েরও। অভিযোগ, তৃণমূল জেলা সভানেত্রী মহুয়া গোপকে এড়িয়ে সেই কমিটি গঠন করা হয়েছিল। এবার সদ্য ঘোষিত সেই জেলা কমিটিকে অবৈধ বলে ঘোষণা করলেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। তাঁর সাফ কথা, যে কমিটিতে তৃণমূল জেলা সভাপতির স্বাক্ষর নেই, সেই কমিটি অবৈধ।

রাজ্য সভাপতি এমন ঘোষণা করতে পারেন বলে সোমবার পিএফ অফিসের সভায় আসেননি আইএনটিটিইউসি’র জেলা সভাপতি তপন। আর ঋতব্রতর এই ঘোষণার পর তপনের উপর সাংগঠনিক কোপ পড়তে পারে বলে আশঙ্কা করছে রাজনৈতিক মহল।

তপন সোশ্যাল মিডিয়ায় যে জেলা কমিটি ঘোষণা করেছিলেন, তাতে সংগঠনের জেলা সহ সভাপতি পুণ্যব্রত মৈত্রকে বাদ দেওয়া হয়েছিল। দলের অন্দরমহলের খবর, জেলা কমিটি গঠন নিয়ে তৃণমূল জেলা সভানেত্রীর সঙ্গে আলোচনা করেছিলেন তপন। কিন্তু ব্যস্ততার জন্য তাঁকে কয়েকদিন অপেক্ষা করতে বলেছিলেন মহুয়া। কিন্তু তপন সেই কথা না শুনে একতরফা জেলা কমিটি ঘোষণা করে দেন।

পিএফ অফিসে তৃণমূলের (Trinamool Congress) কর্মসূচি ছিল। তপনের ঘোষণা করা জেলা কমিটি যে বাতিল হতে চলেছে, তা এদিন সেই কর্মসূচির সভা মঞ্চ থেকেই পরিষ্কার হয়ে যায়। প্রথমে ভাষণ দিতে উঠে মহুয়া সকলকে সম্বোধন করার পাশাপাশি আইএনটিটিইউসি’র জেলা সহ সভাপতি পুণ্যব্রত মৈত্রের নামও উল্লেখ করেন। ঋতব্রতও একইভাবে পুণ্যব্রতের নাম সম্বোধনে বলেন। তখনই বোঝা গিয়েছিল কিছু একটা ঘটতে চলেছে।

সেখানে সভা শেষে সাংবাদিক বৈঠকে ঋতব্রত বলেন, ‘শুনেছি তপন দে একটি জেলা কমিটি ঘোষণা করেছেন। যেখানে তৃণমূলের জেলা সভাপতির স্বাক্ষর ছিল না। যে কোনও শাখা সংগঠনের কমিটি ঘোষণার ক্ষেত্রে দলের জেলা সভাপতির স্বাক্ষর ও সম্মতি থাকাটা বাধ্যতামূলক। তাই তপন দে’র ঘোষিত আইএনটিটিইউসি’র জেলা কমিটি অবৈধ। পরে পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হবে।’ তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের আয়োজিত পিএফ অফিস অভিযান সভায় আইএনটিটিইউসি’র সমস্ত ব্লক সভাপতি কর্মীদের নিয়ে উপস্থিত ছিলেন। শুধু আসেননি তপন। পরে তপনকে ফোন করা হলে তিনি বলেন, ‘আমি অসুস্থ। ডাক্তার পাঁচদিন বিশ্রাম নিতে বলেছেন বলে সভায় যাইনি।’ আর তাঁর ঘোষিত কমিটিকে রাজ্য সভাপতি অবৈধ বলেছেন, এব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে প্রসঙ্গ এড়িয়ে যান তপন।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Chanchal Super Specialty Hospital | পরিদর্শনের চক্করে ভোলবদল! চেনা দুর্গন্ধ উধাও, একদিনের জন্য ‘সুপার’ হয়ে উঠল চাঁচল হাসপাতাল

সামসী: রাজ্য স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর অফ হেলথ সার্ভিস ড....

Handmade Tea | ‘হ্যান্ডমেড টি’-এ নয়া দিগন্ত, মহিলা ক্ষুদ্র চা চাষিদের সাফল্য উত্তরবঙ্গে

শুভজিৎ দত্ত, নাগরাকাটা: কনফেডারেশন অফ ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স...

Bamangola | ভক্তদের মনস্কামনা পূরণের এক পুণ্যভূমি, ইতিহাস ও পুরাণের মিলনক্ষেত্র তিলভাণ্ডেশ্বর

স্বপনকুমার চক্রবর্তী, বামনগোলা: প্রাচীন বটবৃক্ষের শিকড় আর ডালপালায় মোড়া...

Bateshwar Temple | ধ্বংসস্তূপের মাঝে আজও জীবন্ত প্রাচীন সভ্যতা, অবহেলায় হারিয়ে যাচ্ছে বটেশ্বর মন্দির

অভিরূপ দে, ময়নাগুড়ি: দূর থেকে দেখলে বোঝা মুশকিল যে...