রবিবার, ৮ মার্চ, ২০২৬

AERO Suspension | “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনেই কাজ করেছি,” সাসপেন্ড হয়েও অনড় ময়নাগুড়ির এইআরও

শেষ আপডেট:

জলপাইগুড়ি: ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় গাফিলতির অভিযোগে রাজ্যজুড়ে ৭ জন এইআরও (AERO)-কে সাসপেন্ড (AERO Suspension) করেছে নির্বাচন কমিশন। এই তালিকায় নাম রয়েছে ময়নাগুড়ির এইআরও ডালিয়া রায়চৌধুরীর। তবে কমিশনের শাস্তির মুখে পড়েও নিজের অবস্থানে অনড় তিনি। সোমবার জেলাশাসকের তলবে তাঁর দপ্তরে হাজিরা দিতে এসে ডালিয়া দেবী স্পষ্ট জানালেন, তিনি কোনও অন্যায় করেননি।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাসপেন্ডেড এইআরও বলেন, “আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনেই নির্বাচনী কাজ করেছি। আমার তরফ থেকে আমি ১০০ শতাংশ উজাড় করে দিয়েছি। কেন আমাকে সাসপেন্ড করা হলো, তা কমিশনই বলতে পারবে।”

কমিশনের গাইডলাইন না মানার অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়ে তিনি আরও বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঠিক নির্দেশ দিয়েছে এবং সেইভাবেই আমি সঠিক কাজ করেছি। এখন আমি কী করব জানি না, জেলাশাসক ডেকেছিলেন তাই এসেছি।” কমিশনের কড়া পদক্ষেপের পরেও ডালিয়া দেবীর এই মন্তব্য প্রশাসনিক মহলে নতুন করে জল্পনা বাড়িয়েছে।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Alipurduar | শহরের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে ‘অচল’ ট্রাক! প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার স্টেশন (Alipurduar) এলাকা থেকে রেকের...

CM Mamata Banerjee | ‘দুঃখিত, বিজেপির ট্র্যাপে পড়ে গিয়েছেন!’, ধর্নামঞ্চ থেকে রাষ্ট্রপতিকে পালটা জবাব মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় আদিবাসী উন্নয়ন (Tribal Issues)...

Potato | আলু না কি রাজনৈতিক পাশার ঘুঁটি? ফলন বাড়লেও লোকসানে দিশেহারা চাষি, ভোটব্যাংকে আশঙ্কার মেঘ

সপ্তর্ষি সরকার, ধূপগুড়ি: যত কাণ্ড আলুতে। ভোটের বাজারে আলুও...

Alipurduar | ‘যেটা করছ সেটাই করো’, সুকান্ত মজুমদারের ‘পাচার’ খোঁচায় ফুঁসছেন তৃণমূলের প্রকাশ!

আলিপুরদুয়ার: উত্তরবঙ্গের রাজনৈতিক ময়দানে এবার ব্যক্তিগত আক্রমণ ও আইনি...