শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

Jammu Srinagar Highway Blocked | জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ভয়াবহ ধস! পাহাড় থেকে নামছে ‘শুটিং স্টোন’, বিচ্ছিন্ন কাশ্মীর উপত্যকা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সোমবার ভোর রাত তিনটে নাগাদ রামবান জেলার কারোল ব্রিজ এবং চান্দের কোট এলাকার মাঝখানে বিশাল ভূমিধস নামে। পাহাড়ের বড় অংশ হুড়মুড়িয়ে জাতীয় সড়কের ওপর ভেঙে পড়ায় দু’দিকের যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে (Jammu Srinagar Highway Blocked)। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধসের পাশাপাশি অনবরত ‘শুটিং স্টোন’ বা উপর থেকে পাথর গড়িয়ে পড়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

বর্তমানে ৪৪ নম্বর জাতীয় সড়কের একটি বড় অংশ মাটি ও পাথরের ধ্বংসাবশেষে ঢেকে গিয়েছে। জম্মু থেকে শ্রীনগর এবং শ্রীনগর থেকে জম্মু— উভয়মুখী কয়েকশো যানবাহন রাস্তার দু’পাশে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে। রামবান জেলা প্রশাসন নিরাপত্তার খাতিরে ওই এলাকায় সাধারণ মানুষের যাতায়াত নিষিদ্ধ করেছে।

গ্রীষ্মকালীন পর্যটন মরশুম চলায় এই মুহূর্তে জম্মু-কাশ্মীরে প্রচুর পর্যটকের ভিড় রয়েছে। ধসের কারণে মাঝরাস্তায় আটকে পড়ে চরম দুর্ভোগে পড়েছেন তাঁরা। খাবারের অভাব এবং পাহাড়ের কনকনে ঠান্ডায় খোলা আকাশের নিচেই সময় কাটাতে হচ্ছে শিশু ও বৃদ্ধদের। প্রশাসন সূত্রে খবর, রাস্তা পরিষ্কার করার জন্য ভারী যন্ত্রাংশ (জেসিবি) নামানো হলেও ওপর থেকে পাথর পড়া না থামলে কাজ শুরু করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে।

উল্লেখ্য, গত ৪ এপ্রিলও বানিহাল এলাকায় ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই সোমবারের এই বিপর্যয় পাহাড়ের এই গুরুত্বপূর্ণ সড়কের সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন তুলে দিল। বারবার ভূমিধসের কারণে উপত্যকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের জোগানেও টান পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জম্মু-কাশ্মীর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে পর্যটক ও চালকদের অনুরোধ জানানো হয়েছে, কন্ট্রোল রুম থেকে রাস্তার পরিস্থিতির আপডেট না নিয়ে যেন কেউ যাত্রা শুরু না করেন। ধস সরিয়ে রাস্তা পুরোপুরি স্বাভাবিক করতে সোমবার সারাদিন সময় লেগে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Mathura | যমুনায় মর্মান্তিক সলিল সমাধি! কেশীঘাটের কাছে নৌকাডুবিতে মৃত অন্তত ১০ তীর্থযাত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পবিত্র ধাম দর্শনে এসে যমুনার...

Israel-Lebanon War | বেইরুটে রক্তক্ষয়ী সংঘর্ষ: লেবাননে সাধারণ মানুষের মৃত্যুতে সরব দিল্লি, সার্বভৌমত্ব রক্ষার কড়া বার্তা ভারতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিম এশিয়ায় যুদ্ধের দাবানল যত...

US-Iran Talks | নূর খান ঘাঁটির পথে আমেরিকার ‘চার্লসটন’ বিমান! ইসলামাবাদে তবে কি শুরু হতে চলেছে আমেরিকা-ইরান শান্তি বৈঠক?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জল্পনা ও চরম অনিশ্চয়তার মাঝেই...