Janhvi Kapoor | অতীতের সেই ‘ভয়ঙ্কর রাত’ আর মদের নেশা! নিজের অন্ধকার দিনগুলো নিয়ে বিস্ফোরক জাহ্নবী কাপুর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রুপোলি পর্দার গ্ল্যামারের মাঝে জাহ্নবী কাপুরের (Janhvi Kapoor) বর্তমান জীবনটা অনেকটা রূপকথার মতো। কিন্তু এই হাসিমুখের আড়ালে লুকিয়ে ছিল এক গভীর অন্ধকার অধ্যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মদ্যপানের আসক্তি(Alcohol Addiction) এবং সেই মরণ নেশা থেকে বেরিয়ে আসার রুদ্ধশ্বাস কাহিনী শুনিয়েছেন শ্রীদেবী-কন্যা।

জাহ্নবী বরাবরই স্পষ্টবক্তা। তবে এবার তিনি যা জানালেন, তাতে চমকে গিয়েছেন অনুরাগীরাও। অভিনেত্রী জানান, একটা সময় তিনি প্রায় নিয়মিত মদ্যপান করতেন। এর পেছনে ছিল তাঁর জীবনের ঘটে যাওয়া একটি ‘ভয়ঙ্কর ঘটনা’। সেই মানসিক ট্রমা থেকে মুক্তি পেতেই নেশার আশ্রয় নিয়েছিলেন তিনি। জাহ্নবী জানান, আবেগপ্রবণ হয়ে পড়লেই মনে হতো মদ্যপান করতেই হবে।

মদ্যপান যে অভ্যাসে পরিণত হচ্ছে, তা বুঝতে জাহ্নবীর কিছুটা সময় লেগেছিল। কিন্তু প্রভাব পড়তে শুরু করে তাঁর শরীরে। অভিনেত্রী জানান, সকালে ঘুম থেকে ওঠার পর এক অদ্ভুত অস্বস্তি ও শারীরিক গ্লানি অনুভব করতেন তিনি। সবচেয়ে ভয়াবহ ছিল তাঁর শরীর থেকে আসা এক চেনা দুর্গন্ধ। জাহ্নবী লক্ষ্য করেন, তাঁর পরিচিত এক নেশাগ্রস্ত ব্যক্তির শরীর থেকে যে গন্ধ বেরোত, নিজের শরীর থেকেও ঠিক তেমনই গন্ধ পাচ্ছেন তিনি।

এই উপলব্ধিই ছিল তাঁর জীবনের টার্নিং পয়েন্ট। নিজের স্বাস্থ্যের এই অবনতি দেখেই তিনি সিদ্ধান্ত নেন, এই বিষাক্ত অভ্যাস আর নয়।

অতীতের সেই ধূসর দিনগুলো এখন অতীত। নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছেন জাহ্নবী। বর্তমানে তিনি ব্যস্ত তাঁর পেশাদার জীবন নিয়ে। রামচরণের বিপরীতে তাঁর আগামী ছবি ‘পেড্ডি’ (Peddi) নিয়ে সিনেমাপাড়ায় তুমুল উত্তেজনা। আগামী ৬ জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই বহুল প্রতীক্ষিত ছবি। ব্যক্তিগত জীবনের টানাপড়েন জয় করে জাহ্নবী এখন ফিটনেস এবং কেরিয়ারে অনেক বেশি ফোকাসড। পর্দার বাইরের এই লড়াই তাঁর ভক্তদের কাছে এক বড় অনুপ্রেরণা।

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Trisha Krishnan | বিজয়ের ‘প্রেমিকা’ তৃষাকে ১২ কোটির টোপ উদয়নিধির! তামিল রাজনীতিতে নতুন ধামাকা?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তামিলনাড়ুর বিধানসভা ভোটে হেরে ক্ষমতাচ্যুত...

Mouni Roy-Suraj Nambiar Separation | ভাঙল চার বছরের সংসার, বিচ্ছেদের খবরে সিলমোহর দিলেন মৌনী!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল।...

Locket Chatterjee | ‘কারও পেটে লাথি পড়তে দেব না’! হুঙ্কার লকেটের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলায় পালাবদল...