শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

আবার পিছোল ‘জওয়ান’ মুক্তির দিন, কেন এমন হচ্ছে বারবার?

শেষ আপডেট:

তপন বকসি, মুম্বই: আবারও মুক্তির দিন পিছোল শাহরুখ খানের ‘জওয়ান’ ছবির। প্রথম থেকে ঠিক ছিল এই ছবি মুক্তি পাবে ২ জুন। কিছুদিন আগে ছবি রিলিজের নতুন পরিবর্তিত তারিখ ছিল ২৯ জুন, ঈদ উল জোহার দিন। আজ বলিউড সূত্রে জানা গিয়েছে, এই ছবির নতুন রিলিজের দিন ঠিক হয়েছে ২৫ আগস্ট।

এই পরিবর্তনের পেছনে আগামী জুন-জুলাই মাসে বড় বড় হিন্দি ছবির রিলিজ হওয়ার কারণটিই আসল কারণ নয়। আসল কারণ হল অ্যাকশনধর্মী ছবি হওয়ার জন্য ‘জওয়ান’ -এ প্রচুর স্পেশাল এফেক্টসের কাজ রয়েছে। ‘পাঠান’ ছবির ঐতিহাসিক সাফল্যের পর সারা পৃথিবীতে তৈরি হওয়া প্রত্যাশার পরিবেশকে মাথায় রেখে প্রযোজক-অভিনেতা শাহরুখ খান এবং পরিচালক অ্যাটলি শাহরুখের পরের ছবির গুণগত মান নিয়ে একেবারেই আপোস করতে রাজি নন।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Sonu Sood | মধ্যপ্রাচ্যে যুদ্ধ! দুবাইয়ে আটকে পড়া পর্যটকদের জন্য ‘ত্রাতা’ সোনু সুদ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশকাল বা সীমানার গণ্ডি যে...

Vijay-Rashmika Wedding Reception | হায়দরাবাদে বসলো চাঁদের হাট! রাজকীয় রিসেপশনে ‘ভি-রশ’-এর চমক, এবার ‘আন্ডারগ্রাউন্ডে’ যাওয়ার পালা বিজয়-রশ্মিকার!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ অপেক্ষার অবসান। উদয়পুরের রাজকীয়...

Arjun Tendulkar Wedding | সানিয়ার সঙ্গে বিবাহ সম্পন্ন শচিন-পুত্র অর্জুনের, মুম্বইয়ে হাই-প্রোফাইল বিয়েতে চাঁদের হাট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সাতপাকে বাঁধা পড়লেন কিংবদন্তি ক্রিকেটার...

Qatar | রণক্ষেত্র মধ্যপ্রাচ্য! কাতারে থাকা ভারতীয়দের জন্য জরুরি সতর্কবার্তা দূতাবাসের, চালু হেল্পলাইন নম্বর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে পরিস্থিতি ক্রমশ জটিল...