৫৫৭৮ জনকেই চাকরির আশ্বাস, ব্রাত্য-চাকরিপ্রার্থী বৈঠকে জট কাটার ইঙ্গিত

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ন্যায্য চাকরির দাবিতে রাস্তায় কেটেছে ১০০০ দিন।অবশেষে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের মধ্যস্থতায় সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করলেন এসএলএসটির চাকরিপ্রার্থীরা।প্রায় দু’ঘণ্টার বৈঠকের পর বাইরে বেরিয়ে চাকরিপ্রার্থীরা বলেন, ‘আশ্বাস পেয়েছেন শিক্ষামন্ত্রীর কাছে থেকে নবম-দশম এবং একাদশ-দ্বাদশের ৫ হাজার ৫৭৮ জনকেই নিয়োগ দেওয়া হবে।’

এদিন এসএলএসটির চাকরি প্রার্থীরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বিকাশ ভবনে বৈঠক করেন।বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা বলেন, ‘জানতে চাইলাম আমাদের নিয়োগ দেওয়ায় বাধাটা কোথায়? আজ আলোচনায় দেখলাম বিভিন্ন দপ্তরের মধ্যে একটা মিসকমিউনিকেশন ছিল। ঠিকভাবে আইনি জটিলতা কাটানোর চেষ্টা ফলপ্রসূ হয়নি। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আইনি জটিলতা কাটিয়ে দ্রুততার সঙ্গে নিয়োগ দিতে হবে।’

তাঁরা আরও জানান, ‘নবম-দশম এবং একাদশ-দ্বাদশের ৫ হাজার ৫৭৮ জনকেই নিয়োগ দেওয়া হবে বলে আশ্বাস পেয়েছি।আগামী ২২ ডিসেম্বর ফের বৈঠক হবে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হবে।’

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Suvendu Meets Mithun Chakraborty | ব্যস্ত সফরের আগে মহাগুরুর দুয়ারে মুখ্যমন্ত্রী! শুভেন্দুকে ‘সেরা’ সার্টিফিকেট মিঠুনের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা...

Asansol | পুলিশ ফাঁড়িতে দুষ্কৃতী তাণ্ডব, রণক্ষেত্র এলাকা! পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস

রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল: শুক্রবার রাতে আসানসোলের (Asansol) রেলপার এলাকায়...

Weather Update | দিনে প্যাচপ্যাচে গরম, রাতে ঝড়-বৃষ্টির তাণ্ডব! আবহাওয়ার মেজাজ নিয়ে বড় সতর্কতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রোদ আর বৃষ্টির এই লুকোচুরি...

Terrorist Killed | আফ্রিকায় খতম আইএস-এর দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি, ঘোষণা ট্রাম্পের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা...