Jagdeep Dhankhar | বিচারপতিরা সুপার পার্লামেন্ট হিসেবে কাজ করবেন! সুপ্রিম রায় নিয়ে আক্রমণে উপরাষ্ট্রপতি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি রাজ্যপালদের পাঠানো বিল নিয়ে সিদ্ধান্ত নিতে রাষ্ট্রপতিকে সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। আর শীর্ষ আদালতের এই নির্দেশের তীব্র সমালোচনা করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। এই রায়কে ‘উদ্বেগজনক’ বলে ব্যাখ্যা করে তিনি বলেন, ‘ভারত কখনই এমন গণতন্ত্রের জন্য তৈরি হয়নি যেখানে বিচারকরা আইন প্রণেতা, নির্বাহী বিভাগ এবং এমনকি সুপার পার্লামেন্ট হিসেবেও কাজ করবেন। রাজ্যসভা ইন্টার্নদের একটি দলকে সম্বোধন করে তিনি প্রশ্ন তোলেন, ‘সাম্প্রতিক রায়ে রাষ্ট্রপতিকে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা কোথায় যাচ্ছি? দেশে কী ঘটছে?’

গত সপ্তাহে, শীর্ষ আদালতের বিচারপতি জেবি পারদিওয়ালা এবং আর মহাদেবনের বেঞ্চ রায় দিয়েছে যে, সংবিধানের ২০১ অনুচ্ছেদের অধীনে যখন একজন রাজ্যপাল রাষ্ট্রপতির বিবেচনার জন্য একটি বিল পাঠান, তখন তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। কোনও বিল এই সময়সীমার পরেও ফেলে রাখতে হলে তার কারণ জানাতে হবে।  এই রায়টি তামিলনাড়ুর রাজ্যপালের দীর্ঘ নিষ্ক্রিয়তা এবং রাজ্য বিলগুলিতে সম্মতি আটকে রাখার সমালোচনা করে সুপ্রিম কোর্টের দেওয়া একটি রায়ের অংশ।  ধনখড় বলেন, ‘রাষ্ট্রপতিকে সময়সীমার মধ্যে সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে, এবং যদি তা না হয়, তাহলে তা আইনে পরিণত হবে।’

ধনখড় বিচারবিভাগের ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সতর্ক করে বলেন,‘ভারতীয় সংবিধানের ১৪২ অনুচ্ছেদ দেশের শীর্ষ আদালতকে বিশেষ ক্ষমতা দিয়েছে। কিন্তু সেই ক্ষমতাকে গণতন্ত্রের বিরুদ্ধে ‘পারমাণবিক ক্ষেপণাস্ত্র’ হিসাবে ব্যবহার করা হচ্ছে। ধনকড়ের খোঁচা, ‘এখন থেকে তা হলে বিচারপতিরাই আইন প্রণয়ন করবেন, সংসদীয় কাজকর্ম করবেন। তাঁদের কোনও জবাবদিহি করতে হবে না। কারণ তাঁদের উপর আইন প্রযোজ্য হবে না।’

Categories
Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Tamil Nadu CM Oath | তামিলনাডুতে ‘থালাপতি’র রাজ্যাভিষেক! মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সুপারস্টার বিজয়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ ভারতের রাজনীতিতে এক নতুন...

Puducherry CM | পঞ্চমবারের জন্য পুদুচেরির মুখ্যমন্ত্রী হচ্ছেন এন রঙ্গস্বামী, শপথগ্রহণ কবে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পুদুচেরির প্রশাসনিক প্রধান হিসেবে (Puducherry...

Vijay Oath Ceremony | তামিল রাজনীতিতে নতুন যুগের সূচনা, আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বিজয়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের অবসান। আজ...

Delhi | দিল্লিতে জারি ‘হাই অ্যালার্ট’! বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লিতে (Delhi) বড়সড় জঙ্গি...