Ek Din | বলিউড ডেবিউতেই বিতর্কে সাই পল্লবী! জুনায়েদ খানের ‘এক দিন’ কি আদতে ‘সাইয়ারা’?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউডে কি একই ঘরানার দুটি ছবি প্রায় একই সময়ে মুক্তি পেতে চলেছে? নেটপাড়ার বর্তমান চর্চা এখন আমির-পুত্র জুনায়েদ খান এবং দক্ষিণী সুন্দরী সাই পল্লবীর আসন্ন ছবি ‘এক দিন’ (Ek Din)-কে ঘিরে। গত ১১ মার্চ ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকদের একাংশ দাবি করছেন, এই ছবির সঙ্গে মোহিত সুরির ছবি ‘সাইয়ারা’ (Saiyaara)-র অদ্ভুত মিল রয়েছে। কিন্তু সত্যিই কি তাই?

বিতর্কের সূত্রপাত কোথায়?
‘এক দিন’-এর ট্রেলারের শেষ দৃশ্যে সাই পল্লবীর অভিনীত চরিত্র মীরাকে বলতে শোনা যায়, “এই দিনটা আমার জীবনের সবথেকে সুন্দর দিন।” জবাবে জুনায়েদ (রোহান) বলেন, “কিন্তু কাল তোমার এই দিনটার কথা মনে থাকবে না।”
ঠিক এই জায়গা থেকেই তৈরি হয়েছে বিভ্রান্তি। অহান পাণ্ডে এবং অনীত পাড্ডা অভিনীত ‘সাইয়ারা’ ছবিতেও স্মৃতিভ্রংশ বা অ্যালঝাইমার্সের একটি থিম দেখা গিয়েছে। দর্শকরা ভেবেছিলেন, ‘এক দিন’-এর গল্পও বোধহয় স্মৃতিশক্তি হারিয়ে ফেলা কোনো এক প্রেমিকাকে ঘিরেই।

আমির খানের সাফ জবাব
এই জল্পনা কানে যেতেই মুখ খুলেছেন ছবির প্রযোজক আমির খান। এক সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেন, “একেবারেই না! আমাদের ছবিটা সম্পূর্ণ আলাদা।” আমিরের কথায়: “এটি একটি বিশুদ্ধ রোমান্টিক ছবি, একদম ক্লাসিক ঘরানার। ব্যক্তিগতভাবে আমি একটু আবেগপ্রবণ প্রেমের ছবি পছন্দ করি। এটি একটি জাদুকরী প্রেমের গল্প।”

সাই পল্লবীর বলিউড ডেবিউ
এই ছবির মাধ্যমেই বলিউডে পা রাখছেন ‘গার্গী’ খ্যাত অভিনেত্রী সাই পল্লবী। এর আগে জুনায়েদকে খুশি কাপুরের সঙ্গে ‘লাভয়াপা’ (Loveyapa)-তে দেখা গিয়েছিল। আগামী দিনে জুনায়েদ এবং সাই পল্লবীর এই ‘ম্যাজিক্যাল লভ স্টোরি’ বড়পর্দায় কতটা জাদু দেখায়, এখন সেটাই দেখার অপেক্ষা।

Share post:

Popular

More like this
Related

Salman Khan-Nayanthara | পর্দায় ফিরছে ভাইজান ম্যাজিক! প্রথমবার জুটি বাঁধছেন সলমন-নয়নতারা, শুরু শুটিং

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউডের ‘ভাইজান’ সলমন খান এবং...

Hera Pheri 3 | ফিরছে না রাজু-শ্যাম-বাবুরাওয়ের ম্যাজিক? ‘হেরা ফেরি ৩’ নিয়ে দুঃসংবাদ শোনালেন অক্ষয়!  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পর্দায়...

Virat Kohli | জার্মান সুন্দরীর ছবিতে বিরাটের ‘লাইক’! ‘চিকু ভাই’কে প্রাইভেট আইডি খোলার পরামর্শ?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট নক্ষত্র বিরাট কোহলি...

Kangana Ranaut | ‘মোদিই নারীবাদের সবথেকে বড় ঝান্ডাধারী’, সংসদে কঙ্গনার এমন মন্তব্যের কারণ কী?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সংসদে মহিলা সংরক্ষণ বিল নিয়ে...