শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

Imran Khan | ‘জঙ্গলরাজ চলছে’, মুনিরকে পাকিস্তান ‘ফিল্ড মার্শাল’ তকমা দেওয়ায় ক্ষুব্ধ ইমরান

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ‘আমার মনে হয় ওকে ‘রাজা’ তকমাটা দিলে বেশি মানাতো।’ পাক সেনা জেনারেল আসিম মুনিরের ফিল্ড মার্শাল পদে উন্নীত হওয়ার ঘটনাকে এমন ভাষাতেই কটাক্ষ করলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। প্রসঙ্গত, ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে তাঁর ভূমিকার জন্য জেনারেল মুনিরকে বৃহস্পতিবার ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়। পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় সামরিক কর্মকর্তা হিসাবে এই পদমর্যাদা লাভ করলেন মুনির।

আর এই ঘটনার পরেই জেলের ভেতর থেকেই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে কটাক্ষের তির ছুড়লেন ইমারান। পোস্টটিতে তিনি লেখেন, ‘মাশাআল্লাহ, জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল বানানো হল। আমার মনে হয় ওকে ‘রাজা’ তকমাটা দিলে বেশি মানাতো-কারণ এখন দেশে জঙ্গল রাজ চলছে। আর জঙ্গলে তো একটাই রাজা থাকে।’

প্রসঙ্গত, একাধিক মামলায় অভিযুক্ত ইমরান ২০২৩ সালের অগাস্ট মাস থেকেই জেলে বন্দি রয়েছেন। সাম্প্রতিক আবহে দেশের সামরিক বিভাগের সঙ্গে আলোচনার আগ্রহও দেখিয়েছেন তিনি। এমনটা তিনি দেশের স্বার্থের কথা ভেবেই করছেন বলে জানিয়ে ইমরান বলেন, ‘আমাদের দেশ বহিরাগত আক্রমণ তথা সন্ত্রাসবাদের বাড়বাড়ন্ত এবং অর্থনৈতিক সংকটের সম্মুখীন। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি এর আগেও কখনও নিজের জন্য কিছু চাইনি,এখনও চাইছি না।’ ভারতের আগামী আক্রমণের মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য শাহবাজ শরীফ সরকারকে সাবধানও করেছেন তিনি।

Share post:

Popular

More like this
Related

Darjeeling orange | দার্জিলিংয়ের কমলা কলকাতায়

শিলিগুড়ি: এবার কলকাতার (Kolkata) মানুষও স্বাদ নিতে পারবেন দার্জিলিংয়ের...

Itahar | নিষ্প্রভ চোখে জীবনের লড়াই 

প্রায় ৯০ শতাংশ দৃষ্টিশক্তি নেই। তবু জীবনীশক্তির অভাব নেই।...

PM Modi | ‘বন্ধু’ পুতিনকে ঝুলি ভর্তি উপহার দিলেন মোদি! গিফট বক্স যেন এক টুকরো ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে দেশে ফিরেছেন রাশিয়ার...

Weather Update | সপ্তাহান্তে শীতের ঝোড়ো ব্যাটিং, কমছে তাপমাত্রা, কী বলছে ওয়েদার রিপোর্ট?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সপ্তাহান্তে শীতের ঝোড়ো ব্যাটিং। বঙ্গে...