শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

Junior Doctors’ Movement | ধর্মতলার অনশনমঞ্চে মুখ্যসচিব মনোজ পন্থ, কথা বললেন অনশনকারীদের সঙ্গে, ফোনের অপর প্রান্তে মুখ্যমন্ত্রী

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জুনিয়ার ডাক্তারদের (Junior Doctors’ Movement) ধর্মঘটের হুঁশিয়ারির পরদিনই শনিবার ধর্মতলার অনশনমঞ্চে গেলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant)। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সঙ্গে অনশনকারীদের ফোনে কথা বলিয়ে দেন। পরে ফোনের মাধ্যমে মুখ্যমন্ত্রী বার্তা শোনানো হয় অনশনমঞ্চে। অনশন আন্দোলন থেকে সরে আসার বার্তা দেন মমতা। মুখ্যসচিবের সঙ্গে ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী এবং কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়।

শুক্রবার সিনিয়ার ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারী জুনিয়ার ডাক্তাররা। সেই বৈঠকের পর জুনিয়ার ডাক্তাররা জানান, সোমবার পর্যন্ত সরকারকে সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে। ওই সময়ের মধ্যে সাড়া না মিললে মঙ্গলবার হাসপাতালে হাসপাতালে সর্বাত্মক ধর্মঘট হবে। সেই ধর্মঘট পালন করবেন সিনিয়ার এবং জুনিয়ার ডাক্তারেরা। হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই অনশনমঞ্চে গেলেন রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

সূত্রের খবর, ধর্মতলার মঞ্চে অনশনকারীদের স্বাস্থ্যের খোঁজ নেন মুখ্যসচিব। আন্দোলনকারীদের দাবিদাওয়া নিয়েও আলোচনা হয়। এদিন মুখ্যসচিবের মাধ্যমে ফোনে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘দয়া করে অনশন প্রত্যাহার করুন। আন্দোলন করার অধিকার সবার আছে। আমি যতটা পারব সহযোগিতা করব। আমাকে ৩-৪ মাস সময় দিন। সময়মতো উপযুক্ত ব্যবস্থা নেব। আপনাদেরও সামনে পরীক্ষা আছে। কোর্টে কেস চলছে, জাস্টিস মিলবে। সরকারি হাসপাতালে পরিষেবা না পেলে মানুষ কোথায় যাবে? দয়া করে কাজে যোগ দিন। পরিস্থিতি স্বাভাবিক হতে দিন। একসঙ্গে সব মেডিকেল কলেজে নির্বাচন হবে।’ এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় তাঁর সঙ্গে আলোচনায় বসার আর্জি জানান আন্দোলনকারীরা। এরপরই সোমবার বিকেল ৫টায় নবান্নে বৈঠকের সময় দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এও জানিয়ে দেন, আন্দোলনকারীদের তরফে ১০ জনের বেশি প্রতিনিধি যেন না যান নবান্নে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Sonali Bibi | ‘ফিরে এলাম! মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ,’ দেশে ফিরেই কৃতজ্ঞতা প্রকাশ অন্তঃসত্ত্বা সোনালির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে ফিরলেন সোনালি বিবি (Sonali...

Darjeeling orange | দার্জিলিংয়ের কমলা কলকাতায়

শিলিগুড়ি: এবার কলকাতার (Kolkata) মানুষও স্বাদ নিতে পারবেন দার্জিলিংয়ের...

Itahar | নিষ্প্রভ চোখে জীবনের লড়াই 

প্রায় ৯০ শতাংশ দৃষ্টিশক্তি নেই। তবু জীবনীশক্তির অভাব নেই।...

Weather Update | সপ্তাহান্তে শীতের ঝোড়ো ব্যাটিং, কমছে তাপমাত্রা, কী বলছে ওয়েদার রিপোর্ট?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সপ্তাহান্তে শীতের ঝোড়ো ব্যাটিং। বঙ্গে...