শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

Junior Doctors’ Protest | ‘নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে কাজ কতদূর এগিয়েছে…’, মুখ্যসচিবকে চিঠি জুনিয়ার ডাক্তারদের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্বাস্থ্য ভবনে মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে হওয়া বৈঠক নিষ্ফল হয়েছে। বুধবার রাতে এমনটা দাবি করে ক্ষোভ উগরে দিয়েছিলেন জুনিয়ার ডাক্তাররা (Junior Doctors’ Protest)। এবার মুখ্যসচিবকে চিঠিও দিলেন তাঁরা। এদিন ই-মেল করে, নিরাপত্তা ও সুরক্ষার কাজ কত দূর এগিয়েছে, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে।

গতকাল স্বাস্থ্য ভবনে মুখ্যসচিব মনোজ পন্থের (Manoj Pant) সঙ্গে জুনিয়ার ডাক্তারদের বৈঠক হয়। তবে বৈঠক শেষে স্বাস্থ্য ভবন থেকে বেরিয়ে ক্ষোভে ফেটে পড়েন জুনিয়ার ডাক্তারেরা। কেউ ক্ষোভে ফেটে পড়লেন, কেউ কেঁদেই ফেললেন! তাঁদের বক্তব্য, প্রায় তিন ঘণ্টা ধরে চলা বৈঠক থেকে তাঁরা কোনও সদর্থক বার্তা পাননি। শুধু সময় নষ্ট হয়েছে। বৈঠক থেকে কোনও সমাধানসূত্র না মেলায় জুনিয়ার ডাক্তাররা বুঝিয়ে দিলেন, তাঁদের আমরণ অনশন চলবেই। জুনিয়ার ডাক্তারদের তরফে দেবাশিস হালদার জানিয়েছিলেন, সরকারের এতটা অনমনীয়তা আশা করা যায়নি। শুধুই সময় নষ্ট। নিষ্ফলা বৈঠক। কোনও সদর্থক পদক্ষেপ রাজ্য সরকার নেয়নি। রাজ্য সরকারের সদিচ্ছার অভাব। গতকালের বৈঠকের পর এদিন জুনিয়ার ডাক্তারদের তরফে মুখ্যসচিবকে চিঠি পাঠানো হয়।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Sonali Bibi | ‘ফিরে এলাম! মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ,’ দেশে ফিরেই কৃতজ্ঞতা প্রকাশ অন্তঃসত্ত্বা সোনালির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে ফিরলেন সোনালি বিবি (Sonali...

PM Modi | ‘বন্ধু’ পুতিনকে ঝুলি ভর্তি উপহার দিলেন মোদি! গিফট বক্স যেন এক টুকরো ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে দেশে ফিরেছেন রাশিয়ার...

Weather Update | সপ্তাহান্তে শীতের ঝোড়ো ব্যাটিং, কমছে তাপমাত্রা, কী বলছে ওয়েদার রিপোর্ট?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সপ্তাহান্তে শীতের ঝোড়ো ব্যাটিং। বঙ্গে...

Mosque foundation laying ceremony | মসজিদের শিলান্যাসে কড়া নিরাপত্তা বেলডাঙায়, ৩ লক্ষ মানুষের জমায়েত হবে দাবি হুমায়ুনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মসজিদের শিলান্যাস ঘিরে নিরাপত্তার বেড়াজালে...