ডিএ আন্দোলনে যোগ দেওয়ায় শিক্ষককে বদলির অভিযোগ! স্থগিতাদেশ দিলেন বিচারপতি

শেষ আপডেট:

কলকাতা: ডিএ আন্দোলনে যোগদানকারী প্রাথমিক শিক্ষকের বদলিতে স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিছুদিন আগে হাওড়ার প্রাথমিক স্কুল শিক্ষক অমিতকুমার ঘোষকে বাড়ি দূরের একটি স্কুলে বদলির নির্দেশ জারি করেছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ।

তাঁর অভিযোগ, মহার্ঘ ভাতার (ডিএ) দাবিতে আন্দোলনে যোগ দেওয়ার কারণেই তাঁকে বদলি করা হয়েছে। এনিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অমিতবাবু। সোমবার আদালতে এই মামলার শুনানি ছিল। এদিন ওই প্রাথমিক শিক্ষকের বদলির নির্দেশের ওপর এদিন স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এবিষয়ে রাজ্য এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে রিপোর্টও চেয়েছেন তিনি।

এদিন মামলার শুনানিতে রাজ্যের আইনজীবীর উদ্দেশে বিচারপতি প্রশ্ন করেন, ‘কোন আইনে এই বদলি?’ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই শিক্ষককে বদলি করা যাবে না।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

KKR vs CSK IPL 2026 | দিশাহীন বোলিং, মন্থর ব্যাটিং— সিএসকে-র কাছে ৩২ রানে হেরে পয়েন্ট টেবিলের ‘লাস্ট বয়’ কেকেআর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএলের পয়েন্ট টেবিলে সবার শেষ...

Rahul Gandhi Berhampore Rally | ১৯০০ কোটির চিটফান্ড দুর্নীতির ছায়া মুর্শিদাবাদে! তৃণমূলকে ‘তোলাবাজের সরকার’ বলে আক্রমণ রাহুল গান্ধির

বহরমপুর: লোকসভা নির্বাচনের শেষ লগ্নে মুর্শিদাবাদে কংগ্রেসের ‘দুর্গ’ রক্ষা...

Naushad Siddiqui | ‘তৃণমূল ও বিজেপি একে অপরের পরিপূরক’, পান্ডবেশ্বরের জনসভা থেকে হুঙ্কার নওশাদের

পান্ডবেশ্বর: দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা স্কুল ময়দানে মঙ্গলবার সিপিএম...

Modi-Trump phone call | “ভারত আপনাকে ভালোবাসে!” ট্রাম্পের সঙ্গে ৪০ মিনিটের ফোনালাপে বার্তা মোদির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকা-ইরান যুদ্ধবিরতির পরই বিশ্ব রাজনীতিতে...