ববিতাকে ৫ জুনের মধ্যে ফেরাতে হবে ১৫ লক্ষ টাকা, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পরেশকন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি জীবনে অর্জিত পুরো ১৫ লক্ষ টাকা ফিরিয়ে দিতে হয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে। দীর্ঘ চারবছর আইনি লড়াই শেষে অঙ্কিতার জায়গায় চাকরি পেয়েছিলেন ববিতা। সঙ্গে পেয়েছিলেন অঙ্কিতার ১৫ লক্ষ টাকাও। এবার চাকরি হারিয়ে সেই ১৫ লক্ষ টাকাও ফেরাতে হবে ববিতা সরকারকে। কবে কিভাবে ববিতাকে এই বিশাল অংকের টাকা ফেরাতে হবে ববিতাকে তাও বলে বাতলে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ববিতার থেকে সেই টাকা আদায় করে দেওয়া হবে অনামিকা রায়কে।

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন আগামী ১৯ মে’র মধ্যে রেজিস্ট্রার জেনারেলের কাছে সেই ১৫ লাখ টাকা জমা দেওয়ার। সেই সময় ববিতা আদালতের কাছে আবেদন করেন টাকা ফেরাতে কিছুটা সময় দেওয়ার জন্য। আদালতে ববিতা জানান, ওই ১৫ লাখ টাকার মধ্যে ১১ লাখ টাকা তিনি এখনই জমা দিয়ে দিতে পারবেন। কিন্তু বাকি ৪ লাখ টাকা ফেরত দেওয়ার জন্য আদালতের কাছে সময় চান তিনি। কারণ তিনি অঙ্কিতার টাকা পেয়ে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিলেন। আদালতের কাছে তিন মাস সময় চান তিনি। সেক্ষেত্রে আদালত ববিতাকে নির্দেশ দিয়েছে, বাকি টাকা আগামী ৫ জুনের মধ্যে জমা দেওয়ার জন্য। তবে ববিতা নিজের চাকরির সময়ে যে বেতন পেয়েছেন, সেই কয়েকমাসের বেতনের টাকা ববিতাকে ফেরত দিতে হবে না বলেও জানিয়েছে আদালত।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Jamalpur BJP Leader Attacked | জামালপুরে বিজেপি নেতার ওপর সশস্ত্র হামলা! গ্রেপ্তার তৃণমূলের দুই ‘ডাকাবুকো’ নেতা, ৫ দিনের পুলিশ হেপাজত   

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বিধানসভা ভোটের ঠিক মুখে দলবদলু বিজেপি...

WB Muslim Torture | পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের খবর নিছক ‘গুজব’, সাফ জানাল বাংলাদেশ সরকার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের যে...