Justice Yashwant Verma | বাড়ি থেকে উদ্ধার হয়েছিল টাকার পাহাড়! ইমপিচমেন্ট প্রক্রিয়ার মাঝেই ইস্তফা বিচারপতি যশবন্ত ভর্মার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার এবং ইমপিচমেন্ট প্রস্তাবের টানাপড়েনের মাঝে অবশেষে পদত্যাগ করলেন এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court) বিচারপতি যশবন্ত ভর্মা (Justice Yashwant Verma)। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তিনি নিজের ইস্তফাপত্র পাঠিয়েছেন। এর ফলে তাঁর বিরুদ্ধে চলা দীর্ঘস্থায়ী ইমপিচমেন্ট প্রক্রিয়ারও অবসান ঘটল।

বিতর্কের সূত্রপাত ২০২৫ সালের ১৪ মার্চ। দিল্লির লুটিয়েন্সে বিচারপতি ভর্মার সরকারি বাসভবনে আচমকা আগুন লাগে। দমকল কর্মীরা আগুন নেভাতে গিয়ে স্টোররুম থেকে বিপুল পরিমাণ দগ্ধ টাকা উদ্ধার করেন। টাকার পরিমাণ এতটাই ছিল যে তার উচ্চতা ছিল প্রায় দেড় ফুট। সেই সময় তিনি দিল্লি হাইকোর্টের বিচারপতি ছিলেন। যদিও ভোপালে থাকাকালীন ঘটা এই ঘটনার দায় অস্বীকার করে বিচারপতি দাবি করেছিলেন, ওই টাকা তাঁর নয়।

ঘটনার গুরুত্ব বুঝে সুপ্রিম কোর্ট (Supreme Court) তিন বিচারপতির একটি তদন্ত কমিটি গঠন করে। প্যানেল রিপোর্ট পেশ করার পর তাঁকে দিল্লি হাইকোর্ট থেকে সরিয়ে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হয় এবং বিচার বিভাগীয় কাজ থেকে বিরত রাখা হয়। পরবর্তীতে লোকসভার স্পিকার ওম বিড়লা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে আরও একটি কমিটি গঠন করেন। বিচারপতি ভর্মা এই কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুললেও, শেষ পর্যন্ত ইমপিচমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই তিনি স্বেচ্ছায় পদত্যাগের পথ বেছে নিলেন।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

ক্রীড়া জগতে নক্ষত্রপতন: চিরনিদ্রায় মোহনবাগান অন্তপ্রাণ ‘টুটু’ বসু (Tutu Bose)

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : ময়দান তথা বাংলার ক্রীড়া...

Maoist leader surrender | মাও-দমন অভিযানে লালবাজারের ‘ডাবল ধামাকা’: মাধাইয়ের আত্মসমর্পণ, জালে ১৫ লক্ষি নেত্রী শ্রদ্ধা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে মাওবাদী আন্দোলনের কোমর ভেঙে...

Bihar Minister education row | “মেয়েদের পড়ার দরকার নেই!” বিহারের শিক্ষামন্ত্রীর মন্তব্যে দেশজুড়ে তোলপাড়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একদিকে যখন কেন্দ্রের মোদি সরকার...