The Devil | অশ্লীলতার অভিযোগ: আইনি বিপাকে ‘সরকে চুনর তেরি’, নোরা ফতেহির গান সরানোর নির্দেশ কেন্দ্রের!

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুক্তির আগেই বড়সড় বিতর্কের মুখে প্যান-ইন্ডিয়া ছবি ‘কেডি: দ্য ডেভিল’ (KD: The Devil)। ছবির ‘সরকে চুনর তেরি’ (Sarke Chunar Teri) গানটিতে নোরা ফতেহি এবং সঞ্জয় দত্তর উপস্থিতি নিয়ে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। গানটির কথা এবং দৃশ্যায়ন ‘অশ্লীল’ ও ‘নারী অবমাননাকর’—এই অভিযোগে এবার নড়েচড়ে বসল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

সূত্রের খবর, তথ্য ও সম্প্রচার মন্ত্রক ইতিমধ্যেই সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-কে এই বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। অভিযোগ সত্যি প্রমাণিত হলে সমস্ত প্ল্যাটফর্ম থেকে গানটি সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি ভবিষ্যতে এই ধরণের কন্টেন্ট রুখতে সেন্সরশিপের নিয়মেও বড়সড় রদবদল আনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আধিকারিকরা।

বিতর্ক দানা বাঁধতেই আসরে নেমেছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। তারা কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখে গানটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। তাদের দাবি:

  • গানের কথাগুলোতে দ্ব্যর্থবোধক (Double Meaning) শব্দের প্রয়োগ করা হয়েছে।
  • সস্তা প্রচারের জন্য বিতর্ক তৈরির চেষ্টা করা হচ্ছে, যা ভারতীয় চলচ্চিত্রের সংস্কৃতির পরিপন্থী।

পাশাপাশি, মুম্বইয়ের মীরা রোড থানায় আইনজীবী জাহানারা খান একটি এফআইআর দায়ের করেছেন। ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ২০২৩-এর ৭৯ ধারা অনুযায়ী অভিযোগ করা হয়েছে যে, এই গানটি নারীদের মর্যাদা ক্ষুণ্ণ করছে এবং নাবালকদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

বিতর্কে যোগ দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের (NHRC) সদস্য প্রিয়াঙ্ক কানুনগো। তিনি প্রশ্ন তুলেছেন, জনসমক্ষে প্রদর্শনের জন্য এই ধরণের কন্টেন্ট কীভাবে ছাড়পত্র পায়? সমালোচকদের মতে, প্রবীণ অভিনেতা সঞ্জয় দত্ত এবং গ্ল্যামার কুইন নোরা ফতেহিকে ব্যবহার করে সুকৌশলে ‘অবজেক্টিফিকেশন’ বা পণ্য হিসেবে নারীকে তুলে ধরা হয়েছে।

পরিচালক প্রেম এবং অভিনেতা ধ্রুব সরজার এই মেগা প্রজেক্ট নিয়ে উন্মাদনা তুঙ্গে থাকলেও, এই আইনি লড়াই ছবির মুক্তিতে কোনো প্রভাব ফেলে কি না, এখন সেটাই দেখার। নির্মাতারা ইতিমধ্যেই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে গানটি সরিয়ে নিলেও সেন্সর বোর্ড শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে চলচ্চিত্র মহল।

Share post:

Popular

More like this
Related

Ayushmann Khurrana | ১৮ বছরের দাম্পত্যে চিড়? নায়িকাদের চক্করে নাস্তানাবুদ আয়ুষ্মান খুরানা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গ্ল্যামার দুনিয়ায় সম্পর্কের ভাঙাগড়া নতুন...

Atlee | অ্যাটলির পরিবারে নতুন অতিথির আগমন, দ্বিতীয় সন্তানের বাবা হলেন ‘জওয়ান’ খ্যাত পরিচালক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক অ্যাটলির...

Deepika Padukone | ছোট্ট দুয়া এবার ‘বড় দিদি’! দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা পাডুকোন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউডে খুশির খবর। দ্বিতীয়বার মা...

Salman Khan-Nayanthara | পর্দায় ফিরছে ভাইজান ম্যাজিক! প্রথমবার জুটি বাঁধছেন সলমন-নয়নতারা, শুরু শুটিং

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউডের ‘ভাইজান’ সলমন খান এবং...