উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্যস্ত সকালে একঘেয়ে ইডলি-ধোসার স্বাদ বদলাতে তিলোত্তমার খাদ্যতালিকায় এখন নতুন সংযোজন কর্নাটকের সাবেকি ‘কাদালেকালু’ ধোসা। সাধারণ চাল-ডালের ধোসার চেয়ে এই পদ যেমন পুষ্টিগুণে এগিয়ে, তেমনই এর স্বাদও অনন্য। বিশেষ করে স্বাস্থ্যসচেতন বাঙালির কাছে প্রোটিন সমৃদ্ধ এই প্রাতরাশটি বর্তমানে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।
বাড়িতে বানানোর সহজ পদ্ধতি


-
উপকরণ: কালো ছোলা, আতপ চাল, সামান্য মেথি, আদা এবং কাঁচালঙ্কা।
-
প্রস্তুতি: ছোলা, চাল ও মেথি অন্তত ৮ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর আদা ও কাঁচালঙ্কা দিয়ে মিহি করে বেটে নিয়ে কয়েক ঘণ্টা ঢাকা দিয়ে রাখুন।
-
রান্না: গরম চাটুতে সামান্য তেল বা ঘি দিয়ে ব্যাটারটি পাতলা করে ছড়িয়ে দিন। দু’পিঠ লালচে ও মুচমুচে করে ভাজলেই তৈরি কাদালেকালু ধোসা।
গরম গরম নারকেলের চাটনি বা সম্বর ডালের সঙ্গে এই ধোসা আগামী রবিবারের জলখাবারে আনবে ভিন্ন মাত্রা।

