Kaliaganj | সিম কার্ডের সূত্র ধরে তদন্তে সাফল্য অসম পুলিশের, কালিয়াগঞ্জে পাকড়াও ছিনতাইকারী

শেষ আপডেট:

অনির্বাণ চক্রবর্তী ও বিশ্বজিৎ সরকার, কালিয়াগঞ্জ ও রায়গঞ্জ: ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছিল মোবাইলের একটি সিম কার্ড। তদন্তে নেমে সেই সিম কার্ডের সূত্র ধরেই জাল ফেলেছিল অসম পুলিশ। তাতেই ধরা পড়ল অসমের গোলাঘাটে ঘটে যাওয়া বড়সড়ো ছিনতাই কাণ্ডের মূল পান্ডা। প্রায় ৪২০ কিলোমিটার পাড়ি দিয়ে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে অভিযুক্ত ছিনতাইকারীকে গ্রেপ্তার করে নিয়ে গেল অসম পুলিশ। ধৃতের নাম কৃষ্ণ শীল। বাড়ি কালিয়াগঞ্জের হাসপাতালপাড়ায়। শনিবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে ৫ দিনের ট্রানজিট রিমান্ডের আবেদন জানায় অসম পুলিশ। কিন্তু বিচারক ২ দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেন।

কালিয়াগঞ্জ ও অসম পুলিশসূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ৩ তারিখে অসমের গোলাঘাটে একটি স্বর্ণজয়ন্তী দলের দুই মহিলা সদস্য একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ১০ লক্ষ টাকা সিসি লোন তুলে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় ব্যাংকের কাছেই সেই টাকা ছিনতাই করে নিয়ে পালায় দুষ্কৃতীরা। ঘটনার পর গোলাঘাট থানায় লিখিত অভিযোগ জানান ওই স্বনির্ভর দলের সভাপতি। তদন্তে নেমে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে সেখান থেকে একটি মোবাইলের সিম কার্ড উদ্ধার করে পুলিশ। সেই সিম কার্ডের সূত্র ধরেই কালিয়াগঞ্জের কৃষ্ণ শীলের হদিস পায় অসম পুলিশ। শুক্রবার রাতে কালিয়াগঞ্জ থানার পুলিশকে সঙ্গে নিয়ে হাট কালিয়াগঞ্জ এলাকায় হানা দিয়ে অভিযুক্ত কৃষ্ণ শীলকে আটক করে অসম পুলিশ। এরপর টানা জেরা চালানোর পর শনিবার তাকে গ্রেপ্তার করে তোলা হয় রায়গঞ্জ সিজেএম কোর্টে।

কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, ‘গত ৩ মার্চ অসমের গোলাঘাটে টাকা ছিনতাইয়ের একটি ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সিম কার্ডটি কৃষ্ণ শীলের বলে দাবি অসম পুলিশের। শুক্রবার গভীর রাতে হাট কালিয়াগঞ্জে তার দিদির বাড়ি থেকে অভিযুক্তকে আটক করা হয়।’

এদিন কালিয়াগঞ্জের হাসপাতালপাড়ায় কৃষ্ণের প্রতিবেশীরা জানান, কৃষ্ণের স্ত্রী ও বৃদ্ধা মা সকালেই বাড়ি থেকে চলে গিয়েছেন৷ তবে প্রতিবেশীদের মধ্যে কৃষ্ণকে নিয়ে তীব্র অসন্তোষ রয়েছে।

হাসপাতালপাড়ার গীতা মোদক বলেন, ‘কৃষ্ণর আত্মীয় পরিজনরা অনেকেই চুরি, ছিনতাইয়ের মতো ঘটনার সঙ্গে জড়িত৷ বাইরের দুষ্কৃতীরাও এদের বাড়িতে এসে মাঝেমধ্যে আশ্রয় নেয়। পুলিশও মাঝে মাঝে ওই বাড়িতে হানা দেয়। এমন প্রতিবেশী নিয়ে আমরা সবাই আতঙ্কে থাকি।’

আরেক বাসিন্দা পপিতা রায়ের বক্তব্য, ‘এরকম লোকজন পাড়ায় থাকলে আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ নষ্ট হবে৷ ওই পরিবারকে এই পাড়া থেকে উচ্ছেদ করার জন্য থানায় ও স্থানীয় কাউন্সিলারের কাছে গণস্বাক্ষর করে আবেদন জানাব।’

আদালত সূত্রে খবর, কৃষ্ণ শীলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের ৩০৯ (৪) ধারায় মামলা রুজু করেছে অসম পুলিশ। অসম পুলিশসূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে বিভিন্ন কোম্পানির ১১৪টি সিম কার্ড উদ্ধার হয়েছে। সে নিজেকে একটি মোবাইল কোম্পানির সেলস ম্যানেজার বলে দাবি করেছে। ধৃতকে সোমবার অসমের গোলাঘাট সিজেএম কোর্টে তোলা হবে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Raiganj Domestic Violence | ‘ভালোবাসা ফুরিয়েছে, আর ঘর করা সম্ভব নয়’, চিঠি লিখে স্বামী সংসার ছাড়লেন বধূ! রায়গঞ্জে তুলকালাম

রায়গঞ্জ: "ভালোবাসা করে বিয়ে করেছিলাম, সেই ভালোবাসাই বুঝি ফুরিয়ে...

NBMCH | ক্যামেরা আছে কিন্তু চোখ নেই! উত্তরবঙ্গ মেডিকেলে নিরাপত্তা প্রকল্পের লক্ষ লক্ষ টাকা কি ‘হাওয়া’?

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: আরজি কর কাণ্ডের পরে উত্তরবঙ্গ মেডিকেল...

NBSTC | অচল হওয়ার মুখে এনবিএসটিসি! সরকারি এক নির্দেশিকায় কি থমকে যাবে উত্তরবঙ্গের চাকা?

দেবদর্শন চন্দ, কোচবিহার: অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্বহালের ক্ষেত্রে রাজ্য সরকারের...