কালিয়াগঞ্জ কাণ্ডে পুলিশকে ধমক মুখ্যমন্ত্রীর

শেষ আপডেট:

মালদা: সম্প্রতি কালিয়াগঞ্জে এক নাবালিকাকে ধর্ষণ করে খুন এবং বিজেপি কর্মীকে গুলি করে খুনের অভিযোগ ঘিরে তোলপাড় হয়েছে রাজ্য। সেই ঘটনার পর বৃহস্পতিবার মালদার প্রশাসনিক সভায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘গুলিটা কে চালাল?’ কালিয়াগঞ্জে নিহত বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় জেলার পুলিশ কর্তাদের ধমকের সুরে এই প্রশ্নও করতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। পাশাপাশি তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এদিনের সভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘গুলিটা কে চালাল? আমি তো শুনেছি ওই গ্রামটা বিএসএফ কন্ট্রোল করে। ইস ইট এ ফ্যাক্ট?’ পুলিশ কর্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘ওই গ্রামটা কি বিএসএফ সুপারভাইজ করে? আমি জিজ্ঞাসা করছি, কারণ এটার একটা তদন্ত হওয়া উচিত।’ মুখ্যমন্ত্রীর একথা শুনে কিছুটা হতভম্ব হয়ে যান পুলিশ কর্তারা।

তিনি আরও বলেন, ‘কিছু কিছু আইসি আমি দেখছি ইদানিং একটু ল্যাথারজিক হয়ে গিয়েছে। কালিয়াগঞ্জের ঘটনায় কেন ওসি যাননি? কনস্টেবল গিয়ে দু ঘণ্টা ধরে আবার বসে আছেন। একটি দেহ যখন তুমি দেখতে পাচ্ছো, তখন সঙ্গে সঙ্গে আইসি যাবে। সম্মানের সঙ্গে বডিটাকে নিয়ে আসবে।’ এছাড়া কালিয়াগঞ্জে পুলিশকে মারধর এবং থানায় আগুন লাগিয়ে দেওয়ার ঘটনারও তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মৃতদেহ ঘটনাস্থল থেকে টেনে হিঁচড়ে নিয়ে আসারও সমালোচনা করেছেন তিনি।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Gas Cylinder Raid | কিশনগঞ্জে গ্যাস সিলিন্ডারের কালোবাজারি রুখতে বড় অভিযান, ইটভাটা থেকে উদ্ধার ৬২টি বেআইনি সিলিন্ডার

কিশনগঞ্জ: নেপাল সীমান্তবর্তী কিশনগঞ্জ জেলায় সক্রিয় জ্বালানি গ্যাস সিলিন্ডার...

North Bengal Weather Radar System | উত্তরবঙ্গে রুদ্ররূপ প্রকৃতির, দুর্যোগের আগাম থাবা রুখতে বসছে শক্তিশালী ‘র‍াডার’!

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: পাহাড় থেকে সমতল, আবহাওয়ার পরিবর্তনে উত্তরবঙ্গে...

Dog Squad Security | বুনো চিতাবাঘ রুখতে তেজি কুকুর

কার্সিয়াংয়ের কুয়াশামোড়া ডাউহিলে মাথা তুলছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস।...

Rabindra Bhavan renovation corruption | টাকা যেন লুটের বাতাসা, দুর্নীতির কঙ্কাল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে 

উন্নয়নের গালভরা প্রতিশ্রুতির আড়ালে কি তবে নিঃশব্দে লুট হয়েছে...