WB Election 2026 | বিজেপিকে রুখতে কংগ্রেসের পাশে তৃণমূল-সিপিএম! কালিয়াগঞ্জে পতাকা-কাণ্ডে বদলে গেল সমীকরণ

শেষ আপডেট:

কালিয়াগঞ্জ: বিধানসভা নির্বাচনের (WB Election 2026) ঠিক সাতদিন আগে কালিয়াগঞ্জ (Kaliaganj) শহরের তালতলা এলাকায় রাজনৈতিক সৌজন্যের আবহ কার্যত তলানিতে গিয়ে ঠেকল। বৃহস্পতিবার সকালে স্থানীয় কংগ্রেস (Congress) কার্যালয়ের তালাবন্ধ দরজায় বিজেপির পতাকা ঝুলতে দেখায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস ও বিজেপি নেতৃত্বের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়।

এদিন সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডল সভাপতি অপূর্ব রায়। তিনি নিজে উদ্যোগী হয়ে বিজেপির পতাকাটি খুলে নিতে গেলে বাধা দেয় কংগ্রেস কর্মীরা। তাঁদের অভিযোগ, প্রমাণের স্বার্থেই পতাকাটি সরানো যাবে না। এই নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল বচসা শুরু হয় এবং কংগ্রেস কর্মীরা অপূর্ব রায়কে ধাক্কা মেরে সরিয়ে দেন বলে অভিযোগ।

কংগ্রেস নেতা সুজিত দত্ত এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, “প্রিয়রঞ্জন দাশমুন্সীর প্রতিষ্ঠা করা এই কার্যালয় নির্বাচনের আগেই দখল করতে চাইছে আগ্রাসী বিজেপি। কালিয়াগঞ্জের দীর্ঘদিনের রাজনৈতিক সৌজন্যের পরিপন্থী এই কাজ।”

অন্যদিকে, কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী উৎপল ব্রহ্মচারী এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তাঁর সাফাই, “এটা আমাদের কাজ নয়। আমরা এই ধরনের নোংরামিতে বিশ্বাসী নই। এটা বিজেপির সংস্কৃতি হতে পারে না। সম্ভবত ওরাই ভোটের আগে রাজনৈতিক প্রোপাগান্ডা তৈরির জন্য এই কাজ করেছে।”

রাজনৈতিকভাবে যুযুধান হলেও, এই ঘটনায় নৈতিকতার খাতিরে কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে তৃণমূল ও সিপিএম নেতৃত্ব। তারা এই ঘটনার নিন্দা জানিয়ে সুস্থ রাজনীতির দাবি তুলেছে।

শেষ পর্যন্ত বেলা সোয়া ১১টা নাগাদ অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁদের উপস্থিতিতেই বিতর্কিত পতাকাটি পার্টি অফিস থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তালতলা এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Chopra | নেপালে পালানোর ছক? সীমান্ত থেকে গ্রেপ্তার চোপড়ার দাপুটে তৃণমূল নেতা গোপাল ভৌমিক!

মনসুর আলম, চোপড়া: উত্তর দিনাজপুরের চোপড়া রাজনীতিতে বড়সড় চমক।...

Anganwadi Center Protest | অঙ্গনওয়াড়িতে ডিম অমিল! বালুরঘাটের করিমগুটিনে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা

পতিরাম: শিশুদের নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়ার সরকারি নির্দেশ থাকলেও,...

BJP | ৪৬ বছরের জেদ পূরণ! বাংলায় বিজেপি আসতেই চুল-দাড়ি কাটলেন গাজোলের ৭৫ বছরের অতুল বিশ্বাস

গাজোল: রাজনীতিতে নিষ্ঠা আর জেদের এক অনন্য নজির সৃষ্টি...

Burma Teak Smuggling | টিনের আড়ালে সেগুনের পাচার! অসম-বাংলা সীমানায় ৩০ লক্ষ টাকার কাঠ উদ্ধার করল বন দপ্তর

বক্সিরহাট: নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই পাচার রোধে কড়া বার্তা...