Kangana Ranaut | মায়ের ডাকে কালীঘাটে কঙ্গনা! বাংলার মেয়েদের সুরক্ষা ও ন্যায় চেয়ে পুজো অভিনেত্রীর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  বাংলার বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) দামামা বেজে গিয়েছে। রাজনৈতিক উত্তাপ যখন তুঙ্গে, ঠিক তখনই কলকাতার মাটিতে পা রাখলেন হিমাচল প্রদেশের মান্ডির বিজেপি সাংসদ তথা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। মঙ্গলবার সকালে তিনি সরাসরি পৌঁছে যান কালীঘাট মন্দিরে (Kalighat Temple)। সেখানে মা কালীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে আশীর্বাদ নেন অভিনেত্রী।

এদিন সকালে পরনে হালকা গোলাপি রঙের সিল্কের শাড়ি, চওড়া কমলা পাড় এবং গলায় ভারী গয়না— একেবারে আভিজাত্যপূর্ণ সাজে মন্দিরে প্রবেশ করেন অভিনেত্রী। মূল মন্দিরে পুজোর পাশাপাশি তিনি নকুলেশ্বর ভৈরব মন্দিরেও পুজো দেন। কঙ্গনা বরাবরই নিজেকে ‘শক্তির উপাসক’ বলে দাবি করেন। এদিনও তাঁর কণ্ঠে ধরা পড়ল সেই ভক্তির সুর। পুজো শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কঙ্গনা বলেন, “আমি সবসময়ই শক্তির আরাধনা করি। আজ মায়ের ডাক পেয়েই ছুটে আসা। গোটা দেশের মঙ্গলের পাশাপাশি আমি বিশেষ করে বাংলার মেয়েদের জন্য প্রার্থনা করেছি। এখানকার মেয়েরা যাতে ন্যায়বিচার পায় এবং মা কালী যাতে তাঁদের রক্ষা করেন, এটাই আমার কামনা।”

ভোটের আবহে রাজনৈতিক মন্তব্য করতেও ছাড়েননি এই বিজেপি সাংসদ। রাজ্যে যাতে ‘পদ্ম’ শিবিরের ফল ভালো হয়, মায়ের কাছে সেই আর্জিও জানিয়েছেন বলে জানান তিনি। তবে তিনি নিজে কি কোনো বিশেষ প্রার্থীর হয়ে প্রচারে নামবেন? এই প্রশ্নের উত্তরে অবশ্য রহস্য জিইয়ে রেখেছেন কুইন। তিনি বলেন, বাংলার মানুষের কল্যাণই তাঁর প্রধান লক্ষ্য, তবে সরাসরি ভোটপ্রচার নিয়ে কোনও মন্তব্য করেননি।

উল্লেখ্য, রাজ্যে যখন হেভিওয়েট প্রার্থীদের প্রচার চলছে জোরকদমে, তখন কঙ্গনার এই আচমকা সফর কি বাংলার ভোটারদের মনে কোনো প্রভাব ফেলবে? নাকি এটি স্রেফ এক ভক্তের দেবদর্শন হিসেবেই থেকে যাবে, তা সময়ই বলবে। তবে তাঁর এই সফর ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Chandra Bose | তৃণমূলে যোগ দিলেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু, দিলেন ‘ভুল সংশোধন’-এর বার্তা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সব জল্পনার অবসান ঘটয়ে অবশেষে...

Mamata Banerjee Rally | ‘এসআইআর হলো বড় স্ক্যাম, স্লো ভোটিং বিজেপির প্ল্যান’, খণ্ডঘোষের সভা থেকে তোপ মমতার

বর্ধমান: বিধানসভা নির্বাচনের আবহে এবার নির্বাচন কমিশন ও কেন্দ্রীয়...

National Street Theatre Day | পথনাটক দিবস: সফদর হাশমি থেকে বাদল সরকার—স্মৃতি ও সংগ্রামের এক অনন্য কোলাজ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ ১২ এপ্রিল, জাতীয় পথনাটক...

Mamata Banerjee Asansol Rally | ‘বিজেপিকে উৎখাত করে তবেই দিল্লি যাব’, ভোটারদের অধিকার রক্ষায় হুঙ্কার মমতার

আসানসোল: বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই আসানসোলের শিল্পাঞ্চলে রাজনৈতিক পারদ...