১০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড কারবালা চা বাগান, ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবার

শেষ আপডেট:

বানারহাট: ১০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড বানারহাটের কারবালা চা বাগান। ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবার। রবিবার বিকেলে বাগানে ঝড় হয়। এতে চা বাগানের ফ্যাক্টরি,  স্টাফ কোয়ার্টার ও শ্রমিক লাইনের কোয়ার্টারগুলির টিনের চাল উড়ে যায়। প্রচুর ছায়া গাছ ভেঙেছে বলে খবর। ব্লকের অন্য এলাকাতেও ঝড় হয়েছে। তবে কারবালাতেই তীব্রতা ছিল সবচেয়ে বেশি।

কারবালা চা বাগানের ডেপুটি ম্যানেজার তুহিন চন্দ জানান, এদিন বিকেলে অল্প সময়ের ঝড়ে বাগানের প্রায় দেড়শো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। পঞ্চায়েত সমিতির স্থানীয় সদস্য সোহন ওরাওঁ জানান, বিষয়টি তাঁদের পঞ্চায়েত সমিতির সভাপতি ও বিডিওকে জানানো হয়েছে। বানারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি সীমা চৌধুরী বলেছেন, ‘আমি বিষয়টি শুনেছি। সোমবার এলাকায় গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা যাবে।’

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Pushback Law West Bengal | আজ থেকেই বাংলায় ‘পুশব্যাক’ আইন বলবৎ, সিএএ নিয়ে মতুয়াদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : জাতীয় সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার...

Alipurduar | ডুয়ার্সকন্যায় ঢাকা পড়ল মমতার কবিতা! রাজ্যের পটপরিবর্তনে চরম ধন্দে আলিপুরদুয়ারের জেলা প্রশাসন

অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: রাজ্যে পালাবদলের আঁচ লেগেছে অন্যান্য ক্ষেত্রেও।...