Karishma Tanna | পরিবারে আসছে নতুন সদস্য, মা হতে চলেছেন অভিনেত্রী করিশ্মা তান্না

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টিনসেল টাউনে খুশির হাওয়া! জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা তান্না (Karishma Tanna) এবং তাঁর স্বামী বরুণ বাঙ্গেরা (Varun Bangera)। বিয়ের চার বছর পর তাঁদের পরিবারে আসতে চলেছে প্রথম সন্তান। সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি মনোমুগ্ধকর ফটোশুটের মাধ্যমে এই সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি।

শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, হবু মা-বাবার মাথায় রয়েছে ‘মম’ এবং ‘ড্যাড’ লেখা টুপি। হালকা মেজাজের সেই ফটোশুটে করিশ্মার চোখেমুখে মাতৃত্বের আভা ছিল স্পষ্ট। ছবির ক্যাপশনে তাঁরা লিখেছেন, ‘একটি ছোট্ট মিরাকল, আমাদের শ্রেষ্ঠ উপহার — অগাস্ট ২০২৬।’ এই বার্তার মাধ্যমেই তাঁরা নিশ্চিত করেছেন যে, চলতি বছরের অগাস্ট মাসেই তাঁদের কোল আলো করে আসবে নতুন অতিথি।

এই খবর সামনে আসার পর থেকেই নেটদুনিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে। বিনোদন জগতের সহকর্মী থেকে শুরু করে অনুগামীরা হবু বাবা-মাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। ৪২ বছর বয়সি করিশ্মা এবং ব্যবসায়ী বরুণ বাঙ্গেরা ২০২২ সালের ফেব্রুয়ারিতে এক ঘরোয়া অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েছিলেন। ব্যক্তিগত জীবনকে বরাবরই লোকচক্ষুর আড়ালে রাখতে পছন্দ করেন এই দম্পতি। তবে এই বিশেষ মুহূর্তের আনন্দ তাঁরা ভক্তদের থেকে লুকিয়ে রাখেননি।

টেলিভিশন দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ করিশ্মা তান্না। ‘কিউকি সাস ভি কভি বহু থি’ থেকে শুরু করে ‘নাগিন ৩’—সবক্ষেত্রেই নিজের অভিনয়ের ছাপ রেখেছেন তিনি। শুধু তাই নয়, ‘বিগ বস ৮’-এর রানার আপ এবং ‘খাতরো কে খিলাড়ি ১০’-এর বিজয়ী হিসেবেও তিনি দর্শকদের মন জয় করেছেন। ছোট পর্দার পাশাপাশি ‘সঞ্জু’ এবং ‘সুরজ পে মঙ্গল ভারি’-র মতো বড় পর্দার সিনেমাতেও তাঁর সাবলীল অভিনয় প্রশংসিত হয়েছে।

আপাতত কাজ থেকে বিরতি নিয়ে মাতৃত্বের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে প্রস্তুত করিশ্মা। অগাস্টের অপেক্ষায় এখন দিন গুনছেন এই তারকা দম্পতি।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Salman Khan-Nayanthara | পর্দায় ফিরছে ভাইজান ম্যাজিক! প্রথমবার জুটি বাঁধছেন সলমন-নয়নতারা, শুরু শুটিং

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউডের ‘ভাইজান’ সলমন খান এবং...

Hera Pheri 3 | ফিরছে না রাজু-শ্যাম-বাবুরাওয়ের ম্যাজিক? ‘হেরা ফেরি ৩’ নিয়ে দুঃসংবাদ শোনালেন অক্ষয়!  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পর্দায়...

Virat Kohli | জার্মান সুন্দরীর ছবিতে বিরাটের ‘লাইক’! ‘চিকু ভাই’কে প্রাইভেট আইডি খোলার পরামর্শ?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট নক্ষত্র বিরাট কোহলি...

Kangana Ranaut | ‘মোদিই নারীবাদের সবথেকে বড় ঝান্ডাধারী’, সংসদে কঙ্গনার এমন মন্তব্যের কারণ কী?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সংসদে মহিলা সংরক্ষণ বিল নিয়ে...