বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

Recipe | মোতিচুর বা মুগডালের বদলে কসার লাড্ডু! রইল সহজ রেসিপি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আপনার হেঁশেলে বানিয়ে রাখা মিষ্টিজাতীয় খাবার যদি শেষ হয়ে আসে তাহলে বানিয়ে নিতে পারেন মোতিচুর বা মুগডালের বদলে কসার লাড্ডু। কীভাবে বানাবেন? রইল সহজ রেসিপি।

উপকরণ- ১ কাপ চালের গুঁড়ো, আধ কাপ গুড়, আধ কাপ ঘি, নুন- ১ চিমটে, ১ চা চামচ মৌরি গুঁড়ো, ১ কাপ দুধ।

প্রণালী- প্রথমে চালের গুঁড়ো ভালোভাবে চালুনিতে চেলে নিয়ে তা একটি পাত্রে ঢেলে তাতে একে একে ঘি, নুন, মৌরি গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর প্রয়োজন অনুযায়ী এতে দুধ দিয়ে মণ্ড তৈরি করে নিন। খেয়াল রাখবেন মণ্ড বানানোর সময় তা যেন খুব পাতলাও না হয়, খুব শক্তও না হয়। এরপর ঠিক নাড়ু বানানোর মতো করে দু’হাতে ঘি মেখে নিয়ে বানিয়ে রাখা মণ্ড থেকে বানিয়ে নিন কসার লাড্ডু।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Skin Ageing | রোজকার কয়েকটি বদভ্যাসেই বুড়িয়ে যাচ্ছে ত্বক! বদলে ফেলুন আজই

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ যেন নিষ্প্রাণ। চোখের তলায়...

Recipe | ফুলকপির কাটলেট! এক পদেই জমে ক্ষীর শীতকালীন সন্ধ্যে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হেঁশেলে ফুলকপির রাজত্ব! মাছ, ডিমের...

Kitchen Cleaning | ঘরোয়া কৌশলে পান ঝকঝকে রান্নাঘর, রইল টিপস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অফিসের ব্যস্ততার মাঝে ঝটপট রোজকার...

Recipe | স্বাদবদল হোক ট্রাইবাল রেসিপিতে, পাতে পড়ুক বাঁশপোড়া চিংড়ি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাছ-মাংস খেয়ে একঘেয়ে লাগছে? চাইছেন...