J&K Terrorist Attack | জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত পর্যটক, ক্ষোভ প্রকাশ ওমর আব্দুল্লার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলার (Kashmir Terrorist Attack) ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা (Omar Abdullah)। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, ‘আমি হতবাক। নিন্দার কোনও শব্দই যথেষ্ট নয়। নিহতর পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। আমি আমার সহকর্মী সাকিনা ইটুর সঙ্গে কথা বলেছি। তিনি আহতদের চিকিৎসার ব্যবস্থা দেখতে হাসপাতালে চলে গিয়েছেন। আমি অবিলম্বে শ্রীনগরে ফিরব।’

এদিন অনন্তনাগ (Anantnag) জেলার পহেলগাঁওয়ে বৈসরন উপত্যকায় পর্যটকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করা হয়। ঘটনায় আহত হয়েছেন একাধিক। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় পর্যটকদের ভিড়ে মিশে ছিল জঙ্গিরা। পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় তারা। গুলিবিদ্ধ সমস্ত পর্যটকের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দ্রুত এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তাবাহিনী। গোটা এলাকা ঘিরে অভিযান শুরু হয়েছে। এদিকে হামলার পরপরই পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট দায় স্বীকার করেছে। কয়েক মাস পরই শুরু হবে অমরনাথ যাত্রা। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়েছে। তার আগে পর্যটকদের উপর হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Suvendu Adhikari Threat Email | মুখ্যমন্ত্রী শুভেন্দুকে হত্যার ছক! ভবানীপুর থানায় হুমকি মেল, ধৃতের বিস্ফোরক স্বীকারোক্তি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু...

Suvendu Meets Mithun Chakraborty | ব্যস্ত সফরের আগে মহাগুরুর দুয়ারে মুখ্যমন্ত্রী! শুভেন্দুকে ‘সেরা’ সার্টিফিকেট মিঠুনের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা...

Gwalior Girl Gangraped | গোয়ালিয়রে কিশোরীকে অপহরণ করে বেঙ্গালুরুতে গণধর্ষণ! দুই মহিলা সহ গ্রেপ্তার ৫

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গোয়ালিয়র থেকে...

Kashmir | কাশ্মীরে বড়সড় সাফল্য নিরাপত্তাবাহিনীর, আরাগামের পাহাড়ি গুহা থেকে বিপুল যুদ্ধ সরঞ্জাম উদ্ধার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: উত্তর কাশ্মীরের (Kashmir) বান্দিপোরা জেলার...