রবিবার, ৮ মার্চ, ২০২৬

Azimganj Passenger Fire | কাটোয়ায় আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের কামরায় ভয়াবহ আগুন! শর্ট সার্কিট নয়, নাশকতার তত্ত্ব উসকে দিল রেল

শেষ আপডেট:

বর্ধমান: রবিবার ভোরে পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কামরায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ালো। ৫৩৪৩৫ আপ কাটোয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনটির (Azimganj Passenger Fire) একটি বগি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কথা ভাবা হলেও, বেলা গড়াতেই রেলের উচ্চপদস্থ আধিকারিকদের প্রাথমিক পর্যবেক্ষণে উঠে এসেছে নাশকতার আশঙ্কা।

রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটি আজিমগঞ্জের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। সকাল ৬টায় ট্রেনটি ছাড়ার কথা থাকলেও ভোর সাড়ে ৪টে নাগাদ হঠাৎই একটি কামরা থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখেন যাত্রীরা। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয়। খবর পেয়ে জিআরপি, আরপিএফ এবং দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে কামরাটি কঙ্কালে পরিণত হয়েছে। ভোরবেলা হওয়ায় ট্রেনের ভেতরে যাত্রী না থাকায় বড়সড় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাজি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে আগুন বাইরে থেকে লাগানো হয়েছে। অর্থাৎ, যান্ত্রিক গোলযোগ নয় বরং এটি একটি পরিকল্পিত নাশকতা হতে পারে। হাওড়া ডিভিশনের ডিআরএম-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের দল ইতিমধ্যেই স্টেশন পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত কামরাটিকে সিল করে দেওয়া হয়েছে এবং আগামীকাল ফরেনসিক বিশেষজ্ঞ দল সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করবে।

অগ্নিকাণ্ডের জেরে কাটোয়া স্টেশনে সাময়িকভাবে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের পরিষেবা চালু করা হয়। বর্তমানে কাটোয়া স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। কোনো দাহ্য পদার্থ বা বিস্ফোরক ব্যবহার করে এই কাণ্ড ঘটানো হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

CM Mamata Banerjee | ‘দুঃখিত, বিজেপির ট্র্যাপে পড়ে গিয়েছেন!’, ধর্নামঞ্চ থেকে রাষ্ট্রপতিকে পালটা জবাব মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় আদিবাসী উন্নয়ন (Tribal Issues)...

Adhir Ranjan Chowdhury | গোটা বিষয়টিই পূর্বপরিকল্পিত! রাজ্যপাল ইস্যুতে কেন্দ্র-রাজ্যকে বিঁধলেন অধীর চৌধুরী

বহরমপুর: বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বাংলার রাজ্য রাজনীতিতে...

Pratik Ur Rahaman | ‘বাংলার মানুষের ভরসা দিদিই’, মমতার প্রশংসায় পঞ্চমুখ প্রতীক উর, আপ্লুত মুখ্যমন্ত্রী কী বললেন?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ধর্মতলার ধর্নামঞ্চে শনিবার এক অন্য...

DA Arrear West Bengal | ডিএ নিয়ে ফের টালবাহানা! ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন রাজ্যের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পরেও...