Recipe | মধ্যাহ্নভোজের আয়োজনে রাখুন এঁচোড়ের আম কাসুন্দি রইল রেসিপি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরম পড়তেই প্রায় বাড়িতেই বেড়েছে এঁচোড়ের কদর। বিভিন্নভাবে রান্না করা হয় এঁচোড়। সত্যি বলতে এঁচোড় কিন্তু খেতেও বেশ লাগে। তবুও আপনাদের জন্য আজ তুলে এঁচোড়ের একটু ভিন্ন স্বাদের রেসিপি। রেসিপির নাম এঁচোড়ের আম কাসুন্দি। দেখে নিন রান্নার কায়দা। এঁচোড়ের আম কাসুন্দির রেসিপিতে আলুর দরকার পড়ে না। তবে চাইলে আপনি আলু দিতে পারেন। নীচের রেসিপিটি আলু ছাড়াই লেখা হয়েছে।

উপকরণ: ৬০০ গ্রাম এঁচোড় খোসা ছাড়িয়ে মাঝারি মাপের টুকরোয় কেটে নেওয়া, ১ টি মাঝারি মাপের পেঁয়াজ সরু করে কুচোনো ১ টি মাঝারি পেঁয়াজ বেটে অথবা কুরে নেওয়া, ৮-১০ কোয়া রসুনবাটা, দেড় টেবিল চামচ আদাবাটা, ১টি মাঝারি মাপের কাঁচা আম কোরানো, ৪টি কাঁচালংকা চেরা, ১ টেবিল চামচ ধনেপাতা, ১ চা চামচ গোটা গোলমরিচ, দেড় টেবিল চামচ জিরে বাটা, ১ চা-চামচ গোটা জিরে, ৪-৫ টি শুকনো লংকা, ৪-৫ টেবিল চামচ সর্ষের তেল, ৪-৫ টেবিল চামচ কাসুন্দি, স্বাদমতো নুন।

পদ্ধতি: কড়াইয়ে জল দিয়ে নুন এবং হলুদ দিয়ে এঁচোড় ভাপিয়ে নিন। একটি পাত্রে ঈষদুষ্ণ গরম জলে ৩টি শুকনো লংকা ভিজিয়ে রাখুন। মিক্সিতে ভেজানো শুকনো লঙ্কা এবং গোলমরিচ একসঙ্গে বেটে নিন। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে একটি শুকনো লংকা ফোড়ন দিয়ে কুচোনো পেঁয়াজ ভাজতে দিন। পেঁয়াজ ভাজা হলে তাতে দিয়ে দিন আদা, রসুন এবং পেঁয়াজবাটা। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে গোলমরিচ ও শুকনোলঙ্কা বাটা এবং জিরেবাটা। সামান্য নুন দিয়ে মশলা ভাল ভাবে কষিয়ে নিন। নুন দেওয়ার সময়ে খেয়াল রাখবেন, কাসুন্দিতেও নুন থাকবে। তাই সেই বুঝে নুন দেবেন। মশলা থেকে তেল ছেড়ে এলে ওর মধ্যে দিয়ে দিন কাঁচালংকা চেরা, নাড়াচাড়া করে দিয়ে দিন কেটে রাখা এঁচোড়ের টুকরো। ভাল করে কষিয়ে নিয়ে জল দিয়ে ফুটতে দিন। মিনিট পাঁচেক পরে কোরানো আম এবং কাসুন্দি দিয়ে নাড়াচাড়া করে আবার রান্না হতে দিন। এই পর্যায়ে নুন পরখ করে নিতে পারেন। এঁচোড় ভালোভাবে সেদ্ধ হয়ে এলে উপরে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। এঁচোড়ের আম কাসুন্দিতে কিন্তু এঁচোড়ের অন্য তরকারির মতো ঝোল থাকবে না। বরং একটু মাখামাখা দেখতে হবে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Recipes | অফিসের লাঞ্চবক্সের জন্য ৫টি চটজলদি ও পুষ্টিকর রেসিপি! একঘেয়েমি কাটবে নিমেষেই

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: অফিসে দুপুরের খাবারের মেনু নিয়ে...

Recipe | দুপুরের মেনুতে নতুনত্ব আনুন, শিখে নিন আমন্ড দিয়ে পাঁঠার মাংসের রেসিপি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাঙালির ভোজনরসিক মন মানেই পাঁঠার মাংসের...

Recipe | রোজকার একঘেয়ে তরকারি বাদ দিন, স্বাদ বদলাতে বানিয়ে নিন ‘পটল মুগেশ্বরী’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রোজ সেই একঘেয়ে পটলের ঝোল...

Recipe | নিরামিষেই বাজিমাত! একঘেয়ে পনির ছেড়ে এবার চেখে দেখুন ‘ছানার ডাব মালাই’

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাঙালির হেঁশেলে পনির বা ছানার...